1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

প্রধান বিচারপতির সঙ্গে সেনাপ্রধানের বৈঠক ‌‌‘গুজব’: আইন উপদেষ্টা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০১/০৯/২০২৫ ১০:২৪ এএম

প্রধান বিচারপতির সঙ্গে সেনাপ্রধানের বৈঠককে ‘গুজব ও গুঞ্জন’ বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।সোমবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা জানান।

সেনাপ্রধান প্রধান বিচারপতি ও রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাধারণ মানুষের মধ্যে গুঞ্জন, দেশে কী হচ্ছে—এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আইন উপদেষ্টা বলেন, সেনাপ্রধান প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছেন এ ধরনের কোনো তথ্য আমার জানা নেই, আমি দু-একটি পত্রিকায় দেখেছি। ‌অনলাইনে এটি নিয়ে নানান গুজব-গুঞ্জন হয়েছে দেখেছি। এসব গুজব-গুঞ্জন নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। এটি হচ্ছে আমার বক্তব্য।

এটা কি তাহলে গুজব- এ বিষয়ে তিনি বলেন, এখন পর্যন্ত তো অবশ্যই গুজব। আমি তো এখন পর্যন্ত কিছু জানি না। তিনি বলেন, সেনাপ্রধান আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে মাঝে মাঝে দেখা করেন। রাষ্ট্রপতির সঙ্গেও আগে দেখা করেছেন। আমি মনে করি না এতে বিচলিত হওয়ার মতো কিছু আছে।

জরুরি অবস্থা কিংবা তত্ত্বাবধায়ক সরকার গঠনের মতো কি তাহলে কিছু হচ্ছে না—এমন প্রশ্নে আসিফ নজরুল বলেন, আমি এ ধরনের কোনো সম্ভাবনার ব্যাপারে অবগত নই।

এদিকে, সোমবার (১ সেপ্টেম্বর) সকালে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সাক্ষাতের সময় সেনাপ্রধান তার সাম্প্রতিক চীন সফর নিয়ে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। একই সঙ্গে বৈঠকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com