1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

আওয়ামী লীগ নেত্রী ও মাদক সম্রাজ্ঞী স্বপ্না আক্তার অবশেষে গ্রেফতার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০২/০৯/২০২৫ ১০:২৩ এএম

জুলাই আন্দোলনের হত্যা মামলার আসামি স্বপ্না আক্তারকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। সোমবার (১ সেপ্টেম্বর) রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন মাটিকাটা এলাকা একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে রাতেই গুলশান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) গুলশান থানার ভারাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার দিনগত রাতে স্বপ্নাকে যৌথ বাহিনী গ্রেফতার করে আমাদের থানায় হস্তান্তর করে। পরে আজ (মঙ্গলবার) তাকে রিমান্ডের আবেদন করে আদালতে প্রেরণ করা হয়েছে।

জানা গেছে, গুলশান থানায় দায়ের হওয়া জুলাই হত্যা মামলার ৬২ নম্বর আসামি স্বপ্না। গোয়েন্দা তথ্য বলছে, স্বপ্না আক্তার ক্যান্টনমেন্ট থানার ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি। তার বিরুদ্ধে হত্যা, মাদক, জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানায়, এলাকায় স্বপ্না মাদক সম্রাজ্ঞী হিসেবে বহুল পরিচিত। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আমলে অবৈধ পথে বিপুল সম্পদের মালিক হয়েছেন তিনি। ক্যান্টনমেন্ট এলাকায় নারী ও পুরুষদের নিয়ে তার দুটি বাহিনী রয়েছে। আওয়ামী লীগের আমলে দলীয় প্রভাব খাটিয়ে শিল্পপতিদের জিম্মি করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com