1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন হাইকোর্টে নবনিয়োগপ্রাপ্ত ২৫ জন বিচারপতি

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৩/০৯/২০২৫ ২:৪০ পিএম
সৌজন্য সাক্ষাৎকালে রাষ্টপতির সাথে নবনিয়োগপ্রাপ্ত ২৫ জন বিচারপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নবনিয়োগপ্রাপ্ত ২৫ জন বিচারপতি।

বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে হাইকোর্ট বিভাগের নব-নিয়োগপ্রাপ্ত বিচারপতিদের অভিনন্দন জানিয়ে রাষ্টপতি বলেন, নতুন বিচারপতি নিয়োগের ফলে দেশের উচ্চতর আদালতে বিচারিক কার্যক্রম আরও ত্বরান্বিত হবে এবং বিচারপ্রার্থীরা উপকৃত হবেন। রাষ্ট্রপতি বিচারপতিদের বিচার সেবার মানোন্নয়নে আত্মোনিয়োগ করার আহ্বান জানান এবং বিচারপতিরা তাদের দক্ষতা ও মেধা কাজে লাগিয়ে দ্রুত মামলা নিষ্পত্তি করতে সক্ষম হবেন বলে আশা প্রকাশ করেন।

সাক্ষাৎকালে বিচারপতিরা ন্যায়বিচার প্রতিষ্ঠায় তারা সর্বদা সচেতন থাকবেন মর্মে রাষ্ট্রপতিকে অবগত করেন।

উল্লেখ্য, গত ২৫ আগস্ট রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নতুন অতিরিক্ত ২৫ জন বিচারপতি নিয়োগ দেওয়া হয়।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com