1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা করেন রাজু, লাশ ফেলে দেন নদীতে সৌদিআরবে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে

উখিয়ায় বিজিবির অভিযানে ৩০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৪/০৯/২০২৫ ৪:৩৯ পিএম

কক্সবাজারের উখিয়ায় বিশেষ অভিযানে ৩০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি জানান, বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী বিওপি’র একটি বিশেষ টহলদল কাটাখাল বেড়িবাধ এলাকায় অবস্থান নেয়।

 

পরে বিকেল সাড়ে ৫টার দিকে মিয়ানমার থেকে দুইজন সন্দেহভাজন ব্যক্তি নাফ নদী সাঁতরে বাংলাদেশে প্রবেশ করলে বিজিবি সদস্যরা তাদের দিকে অগ্রসর হয়। এ সময় তারা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় কেওড়া বাগানের ভেতর পলিথিনের একটি প্যাকেট ছুড়ে ফেলে পালিয়ে যায়।

তল্লাশি চালিয়ে প্যাকেটের ভেতর বায়ুরোধী তিনটি কাটে মোট ৩০,০০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়েও আর কোনো অবৈধ পণ্য উদ্ধার করা যায়নি।

বিজিবি অধিনায়ক আরও জানান, মাদককারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com