1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
কক্সবাজারে দায়ের করা ধর্ষণ মামলায় সেই রাজুর ৩ দিনের রিমান্ড ছাত্রলীগের কমিটিতে জামায়াত নেতার ছেলের নাম, বললেন ‘আগে জানলে ত্যাজ্য করতাম’ রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব হলেন কাজী রাকিব রোহিঙ্গাদের ৪৬ কোটি পাউন্ডেরও বেশি সহায়তা দিয়েছে যুক্তরাজ্য: ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক চলতি অর্থবছরে সব স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা কঠিন হবে: ইসি মাছউদ টেকনাফে একনলা বন্দুকসহ ‘ডাকাত’ করিম আটক কিশোর গ্যাং প্রতিরোধে হচ্ছে কমিটি, নেতৃত্বে থাকবেন ইউএনও-ওসি জুলাইকে ধারণ করে না তাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনে অনুপস্থিত বিরোধীদলীয় নেতা: প্রধানমন্ত্রী ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘স্বর্ণের ডিম’

আপাকে ফেরাতে জাপাকে রক্ষা করতে চায় তারা? প্রশ্ন নুরের

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৭/০৯/২০২৫ ৬:১০ এএম

গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, তার মানে কি তারা আপাকে ফেরাতে জাপাকে রক্ষা করতে চায়? রবিবার (৭ সেপ্টেম্বর) ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

পোস্টে নুরুল হক নুর লিখেছেন, তার মানে তারা আপাকে ফেরাতে জাপাকে রক্ষা করতে চায়? ২০০৯-২৫ সালের গুম, খুন, বর্বরতা ভুলে যাইয়েন না। ভারত ও লীগের ঘেঁটুদের চালু করা শব্দ ‘মব মব’ করেন, গত ১ বছরে উল্লেখযোগ্য কয়টা মব কারা কোথায় করছে?

তিনি আরও বলেন, জুলাই যোদ্ধাদের এই আওয়াজটুকু না থাকলে আর সরকার প্রধান ড. ইউনুস ছাড়া অন্য কেউ থাকলে টের পেতেন মব কাকে বলে, মবের প্রভাব কি?

তিনি তার বক্তব্যের শেষে লিখেছেন, বাংলাদেশের ভবিষ্যৎ অস্তিত্বের জন্য আপা-জাপা-লীগ নির্মূলের বিকল্প নেই। দয়া করে এখানে সুশীলগিরি দেখাইয়েন না। আমরা ফ্যাসিবাদ বিরোধী বাংলাদেশপন্থী জনগণের ঐক্য চাই।

উল্লেখ্য, গত ৩০ আগস্ট রাত ৯টার দিকে কাকরাইলের আল রাজী টাওয়ারের সামনে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের মধ্যে সংঘর্ষের পর আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় নুরসহ বেশ কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হন। পরে সংগঠনের নেতাকর্মীরা আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। এখনও তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com