1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
বিতর্ক এড়াতে আর্জেন্টিনা-স্পেন ফাইনালে সাত দেশের রেফারি টেকনাফের চাঞ্চল্যকর অপহরণ মামলার প্রধান ২ আসামি গ্রেফতার কলাতলীতে অজ্ঞাত মরদেহ, পরিচয় শনাক্তের চেষ্টায় পুলিশ স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ আটকাতে ইসিতে জামায়াতের প্রস্তাব লাইভ করিয়ে দেয়ার কথা বলে জামায়াত এমপির ফোন নিয়ে উধাও এনসিপির জেলা আহ্বায়কের পর এবার যুগ্ম আহ্বায়কেরও পদত্যাগ ফুটপাত দখলমুক্ত ও যানজট নিরসনে মাঠে ইউএনও পান্না আক্তার মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন জামায়াতের মতো মোনাফেক দল পৃথিবীতে আর জন্ম হয়নি : ফজলুর রহমান তারেক রহমান নাটক কম করেন প্রিয়, গণঅভ্যুত্থান পর্যন্ত যেতে বাধ্য হবো: নাহিদ ইসলাম

আজকে দেশে থাকলে আমাকে ভিক্ষা করে খেতে হতো : আহমেদ শরীফ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৭/০৯/২০২৫ ১০:১০ এএম

আজকে দেশে থাকলে আমাকে ভিক্ষা করে খেতে হতো— এমনটাই মনে করেন ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় ও শক্তিমান অভিনেতা আহমেদ শরীফ। আজ রবিবার রাজধানীর এফডিসিতে প্রয়াত শিল্পীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মত প্রকাশ করেন।

শুধু তাই নয়, আহমেদ শরীফ মনে করেন— এখন শিল্পীদের অনেকেই ঠিকমতো দুই বেলা খেতে পারে না।

অনেকটা চ্যালেঞ্জ করেই এ অভিনেতা বললেন, ‘চলচ্চিত্রে কজন মানুষ আছে যে নিশ্চিত করে বলবে তাঁর দুই বেলা খাওয়ার ব্যবস্থা আছে? নেই, যদি মিথ্যা না বলি তাহলে নেই। মিথ্যা কথা নয়, সবাই বলছে শরীফ ভাই ঠিক জায়গায় আঘাত করেছে।’

বাংলাদেশে তিনি থাকলে কী পরিণতি হতো অনুমান করে আহমেদ শরীফ বলেন, ‘আজকে যদি আমি বাংলাদেশে থাকতাম, আমি নিশ্চিত করে বলতে পারি আমাকে হাত পেতে লোকেদের কাছে ভিক্ষা করে খেতে হতো। বলতাম ভাই, আমার বাড়িতে খাবার নেই, বউ-বাচ্চাকে খাবার দিতে পারছি না, আমাকে টাকা দাও।

আহমেদ শরীফ যুক্তরাষ্ট্রে থাকেন। মাঝেমধ্যেই দেশে আসেন। দেশের বাড়ি কুষ্টিয়ায় নিজ অর্থায়নে একটি মসজিদ নির্মাণ করেছেন। অনেক শিল্পীই বাধ্য হয়ে বিদেশে চলে যাচ্ছে উল্লেখ করে ঢাকাই চলচ্চিত্রের এই খল অভিনেতা বলেন, আজকে আমি দেখছি অনেক শিল্পী দেশের বাইরে চলে যাচ্ছে।

শুধু ফিল্মের নয়, টিভিরও অনেক শিল্পী চলে যাচ্ছে। কারণ দেশে আনন্দ বিনোদন কিংবা নিশ্চিন্ত থাকারও সুযোগ নেই। আমরা চাই দেশ ভালো করুক, মঙ্গল করুক।’

আগামী সরকারের কাছে শিল্পীদের জন্য নিশ্চিত জীবন ব্যবস্থা চাইবেন জানিয়ে আহমেদ শরীফ বলেন, ‘আমি আগামীতে যদি দেশে আসি সরকারের কাছে চাইব— শিল্পীদের নিশ্চিত ব্যবস্থা থাকতে হবে। শিল্পীরা নিশ্চিত ব্যবস্থা যেন পায় আমি সরকারের কাছে চাইব।

সর্বশেষ রাজকুমার চলচ্চিত্রে শাকিব খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন আহমেদ শরীফ।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com