1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
সবুজায়নের বার্তা: এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে উখিয়া কলেজে বৃক্ষরোপণ মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন মোজাফফর খালি পায়ের শিশু আফিফার আর্তিতে মমতার হাত বাড়ালেন ইউএনও পান্না আক্তার মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার পরিকল্পনা সরকারের রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে বাংলাদেশের চিঠি সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খান কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২ জামায়াতের উত্থান দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি: নুর ইসিতে আয়-ব্যয়ের হিসাব জমা দিল বিএনপি

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্রের গুরুত্ব

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৭/০৯/২০২৫ ১১:২৯ এএম

ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) গুরুত্ব বিদ্যালয়ের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হতে যাচ্ছে। এ লক্ষ্যে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে কর্মকর্তাদের লেখা দিতে বলেছে নির্বাচন কমিশন (ইসি)।

এনআইডি অনুবিভাগের পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমানের সই করা এ সংক্রান্ত চিঠি এরই মধ্যে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্রের গুরুত্ব বিষয়ে লেখা সংগ্রহ, যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট কমিটি কর্তৃক লেখা আহ্বানসহ প্রতিবেদন জমা দিতে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা বাড়ানোর আবেদন অনুমোদন করেছে কমিশন। তাই ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়েছে।

ইসি কর্মকর্তারা বলছেন, নতুন প্রজন্মের মধ্যে সচেতনতা বাড়ানো এবং ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্রের গুরুত্ব যাতে ছোটবেলায় তুলে ধরা যায়, সে জন্য শিক্ষার্থীদের পাঠ্যসূচিতে বিষয়টি অন্তর্ভুক্তির উদ্যোগ নিয়েছে কমিশন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com