1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
কক্সবাজারে দায়ের করা ধর্ষণ মামলায় সেই রাজুর ৩ দিনের রিমান্ড ছাত্রলীগের কমিটিতে জামায়াত নেতার ছেলের নাম, বললেন ‘আগে জানলে ত্যাজ্য করতাম’ রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব হলেন কাজী রাকিব রোহিঙ্গাদের ৪৬ কোটি পাউন্ডেরও বেশি সহায়তা দিয়েছে যুক্তরাজ্য: ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক চলতি অর্থবছরে সব স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা কঠিন হবে: ইসি মাছউদ টেকনাফে একনলা বন্দুকসহ ‘ডাকাত’ করিম আটক কিশোর গ্যাং প্রতিরোধে হচ্ছে কমিটি, নেতৃত্বে থাকবেন ইউএনও-ওসি জুলাইকে ধারণ করে না তাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনে অনুপস্থিত বিরোধীদলীয় নেতা: প্রধানমন্ত্রী ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘স্বর্ণের ডিম’

সারাদেশে ৩৩ হাজার মণ্ডপে হবে দুর্গাপূজা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৮/০৯/২০২৫ ১১:৩৪ এএম

এবার সারাদেশে প্রায় ৩৩ হাজার পূজামণ্ডপে দুর্গাপূজা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিষয়ক সভা শেষে উপদেষ্টা এ কথা জানান।

দুর্গাপূজা সামনে রেখে সনাতন ধর্মাবলম্বীরা কোনো আশঙ্কা বা উদ্বেগের কথা জানায়নি বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি জানান, দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে মণ্ডপগুলোতে শুধু আনসার সদস্যই থাকবেন তিন লাখ। এছাড়া পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দায়িত্ব পালন করবেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবার মণ্ডপের সংখ্যা প্রায় ৩৩ হাজার। তালিকার বাইরে কোনো মণ্ডপ করলে আমাদের জন্য অসুবিধা হয়ে যায়। আমরা তাদের (পূজা উদযাপন কমিটির নেতা) অনুরোধ করেছি আপনারা যে যেখানে যেটাই করেন না কেন, আমাদের কাছে তালিকাটা আগে দিয়ে দেবেন। যাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমরা ওই জায়গায় দিতে পারি।

সবাই যাতে সন্ধ্যা ৭টার আগে বিসর্জন শেষ করে সেই নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন জাহাঙ্গীর আলম চৌধুরী।

ঢাকা মহানগর এলাকায় পূজামণ্ডপের সংখ্যা ২৫৫টি বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, পূজামণ্ডপের সব সংখ্যা আনুমানিক। সব তালিকা এখনো আমরা পাইনি, আবার কোথাও কোথাও লিস্ট আপডেট হবে।

পূজা উপলক্ষে আশপাশের যে মেলা বসে এবার কোনো মেলা হবে না। তবে ছোটখাটো দুই একটা দোকান থাকতে পারে। কমিটির কাছ থেকে অনুমতি নিয়ে ওই দোকানগুলো স্থাপন করতে পারবে। নিরাপত্তায় আনসার, পুলিশ, র‍্যাব, বিজিবি থাকবে। সীমান্তের পূজা মণ্ডপগুলোতে বিজিবি মূল দায়িত্বে থাকবে। আর আনসার সব জায়গায় থাকবে। আনসারই থাকবে প্রায় সাড়ে তিন লাখ।

বৈঠকে সনাতন ধর্মাবলম্বীরা কোনো ধরনের উদ্যোগ প্রকাশ করেছে কি না জানতে চাইলে তিনি বলেন, এবার কোনো ধরনের উদ্বেগই তারা প্রকাশ করেনি। অন্যান্য বার তারা দু-একটি উদ্বেগ প্রকাশ করে থাকেন। এবার তারা কোনো উদ্বেগ প্রকাশ করেনি। তারা বলেছেন, গতবার শান্তিপূর্ণভাবে হয়েছে, এবার আরও শান্তিপূর্ণভাবে হবে।

আপনারা বলেছেন যারা নির্বাচন অংশ নিতে পারবে না তারা নাশকতা করার চেষ্টা করছে। তারা পূজাটাকে উপলক্ষে হিসেবে নেবে কি না- এ বিষয় দৃষ্টি আকর্ষণ করলে উপদেষ্টা বলেন, যারা দুষ্কৃতকারী তারা সব জায়গায় দুষ্কর্ম করার চেষ্টা করে। এটা শুধু পূজা নয় সব জায়গায় করার চেষ্টা করবে। এটা প্রতিহত করার দায়িত্ব হলো আমাদের, আপনাদের, আমাদের সবার। আমরা সবাই মিলে এটি প্রতিহত করবো।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com