1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
২৮ কেজি গাঁজাসহ রামুতে ৩ রোহিঙ্গা গ্রেফতার অগ্নিকান্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি : ৫ কার্যদিবসে তদন্ত প্রতিবেদন টুপটুপ রিসোর্টে ছিল না অগ্নিনিরাপত্তার লাইসেন্স, জুনে সতর্ক করা হয়েছিল বান্দরবানে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার সব হাসপাতাল ও মেডিক্যাল কলেজের লাইব্রেরিতে জিয়া-খালেদা জিয়ার বই রাখার নির্দেশ উখিয়ার চাঞ্চল্যকর হুমায়ুন হত্যা মামলার আসামি আলী আহমদ গ্রেফতার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর মালিক নিয়াজ মোর্শেদ ও অন্যতম মালিক তানভীর লাপাত্তা টুপটুপ রিসোর্টের আগুনে পুড়ে মারা গেলো একই পরিবারের ৬জন নিহতদের মধ্যে একজন ছিলেন ছাত্রদল নেতা ফয়সালের স্ত্রী কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: ঢাবি শিক্ষার্থী নাফিজ তেহামীসহ ৬ জনই একই পরিবারের

সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংক কর্মকর্তার কাছ থেকে ৩ লাখ টাকা ছিনতাই

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৯/০৯/২০২৫ ১২:০৯ পিএম

চট্টগ্রামের সাতকানিয়ায় গ্রাহকের কাছ থেকে মাসিক কিস্তির টাকা তুলে ব্যাংকে যাওয়ার সময় গলায় ছুরি ধরে গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তার কাছ থেকে তিন লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

পাশাপাশি ছিনিয়ে নিয়েছে ওই কর্মকর্তার ব্যবহৃত মোবাইল ফোনও। ছিনতাইয়ের শিকার অভি চৌধুরী গ্রামীণ ব্যাংক কাঞ্চনা সাতকানিয়া শাখার কেন্দ্র ব্যবস্থাপক।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিকালে দিকে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের মনুফকিরহাট বাজার সংলগ্ন চৌধুরী পাড়া মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার রাতে সাতকানিয়া থানায় একটি মামলা হয়েছে।

গ্রামীণ ব্যাংক কাঞ্চনা সাতকানিয়া শাখার ব্যবস্থাপক মো. ফোরকান বলেন, আমাদের কেন্দ্র ব্যবস্থাপক অভি চৌধুরী মাসিক কিস্তি সংগ্রহ শেষে সিএনজি চালিত অটোরিকশায় ব্যাংকে ফিরছিলেন। অটোরিকশায় যাত্রীবেশে পাশে বসা তিনজন ছিনতাইকারী নির্জন এলাকায় গলায় ছুরি ধরে তার কাছ থেকে মাঠ থেকে সংগ্রহ করা নগদ ৩ লাখ টাকা ও তার ব্যবহৃত মোবাইল (আইফোন) ছিনিয়ে নেয়। পরে তাকে অটোরিকশা থেকে রাস্তার পাশে ফেলে দ্রুত পালিয়ে যায় ছিনতাইকারীরা।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জাহেদুল ইসলাম বলেন, ছিনতাইয়ের ঘটনায় গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. ফোরকান বাদী হয়ে ৩ জনকে অজ্ঞাতনামা আসামি করে সোমবার রাতে থানায় একটি মামলা দায়ের করেন। বিষয়টি তদন্ত করে ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com