1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
কক্সবাজারে দায়ের করা ধর্ষণ মামলায় সেই রাজুর ৩ দিনের রিমান্ড ছাত্রলীগের কমিটিতে জামায়াত নেতার ছেলের নাম, বললেন ‘আগে জানলে ত্যাজ্য করতাম’ রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব হলেন কাজী রাকিব রোহিঙ্গাদের ৪৬ কোটি পাউন্ডেরও বেশি সহায়তা দিয়েছে যুক্তরাজ্য: ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক চলতি অর্থবছরে সব স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা কঠিন হবে: ইসি মাছউদ টেকনাফে একনলা বন্দুকসহ ‘ডাকাত’ করিম আটক কিশোর গ্যাং প্রতিরোধে হচ্ছে কমিটি, নেতৃত্বে থাকবেন ইউএনও-ওসি জুলাইকে ধারণ করে না তাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনে অনুপস্থিত বিরোধীদলীয় নেতা: প্রধানমন্ত্রী ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘স্বর্ণের ডিম’

ডাকসুতে বিজয়ী শিবিরকে শুভেচ্ছা জানানো পোস্ট মুছে ফেলল জামায়াতে ইসলামী পাকিস্তান

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১০/০৯/২০২৫ ২:২৩ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ প্যানেল বিজয়ী হওয়ায় পাকিস্তান জামায়াতে ইসলামী শুভেচ্ছা জানিয়ে অফিসিয়াল ফেসবুক পেজে বুধবার (১০ সেপ্টেম্বর) একটি পোস্ট করে। কিন্তু বেশ কিছুক্ষন পর সেই পোস্টটি ফেসবুক থেকে মুছে ফেলে দলটি।

ডিলিট করা পোস্টে বলা হয়, “বাংলাদেশে নতুন ইতিহাস রচিত হলো। দেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে শিবির পূর্ণ প্যানেলে বিপুল ব্যবধানে জয়লাভ করেছে। ইতিহাসে এটি প্রথমবার ঘটল।”

জামায়াতে ইসলামী পাকিস্তান মুছে ফেলা সেই পোস্টে শুভেচ্ছা বার্তায় বলেন, বিজয় ছাত্র-তরুণদের অধিকার আদায়ের সংগ্রামকে সমর্থন করবে এবং ভারতের প্রভাব থেকে দেশকে মুক্ত করার পাশাপাশি দেশের উন্নয়ন-অগ্রগতির নতুন অধ্যায় সূচনা করবে। তারা অন্তর্বর্তী সরকারেরও প্রশংসা করেছে, যারা সব প্রতিকূলতা সত্ত্বেও নির্বাচনকে স্বচ্ছ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করেছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com