1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ: সংসদে প্রধানমন্ত্রী টেকনাফে মালিকবিহীন ১৪ কেজি আইস জব্দ, ইয়াবাসহ আটক ১ উখিয়ায় দিন দুপুরে ছিনতাইয়ের ঘটনা বাড়ছে দলীয় কর্মসূচিতে ব্যস্ত, কলেজে অনিয়মিত শিক্ষক জামায়াত নেতা হ্নীলা স্টেশনের অগ্নিকাণ্ডে ওয়ালটন-ভিশন শোরুমসহ পুড়ে ছাই ৮ দোকান; আহত অন্তত ২০ সাহিত্যিকা পল্লীতে গোলাগুলির ঘটনায় আবুল মনসুর লুদুকে আটক করেছে পুলিশ পুলিশ দেখে ইয়াবা ফেলে পালাল কারবারি, উখিয়ায় উদ্ধার ২ লাখ ইয়াবা ৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া

শত কোটি টাকা আত্মসাৎকারী সাতকানিয়ার আশরাফ ঢাকায় গ্রেপ্তার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১১/০৯/২০২৫ ১২:৫০ পিএম

প্রতারণার মাধ্যমে শত কোটি টাকা আত্মসাৎ মামলার আসামি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক পরিচয় দেওয়া মো. আশরাফ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় এজাহারভুক্ত আসামি।

বুধবার (১০ জুলাই) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় ঢাকা থেকে গ্রেপ্তারের পর তাকে আদালতে প্রেরণ করে ডিবি পুলিশ। ঢাকা মহানগর আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গ্রেপ্তার আশরাফ আলী চট্টগ্রামের সাতকানিয়ার মির্জাখীল ডিলার পাড়া এলাকার আব্দুল হকের ছেলে।

গোয়েন্দা ওয়ারী বিভাগের এসআই আব্দুল মোমিন বলেন, আশরাফ আলীকে ঢাকার পল্টন থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আশরাফ ঢাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের হয়ে মিছিল মিটিংয়ে সক্রিয় ছিল। তার বিরুদ্ধে ঢাকার মোহাম্মদপুর থানা ও চট্টগ্রামের চকবাজার থানায় মামলা রয়েছে। তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

জানা গেছে, দেশে ৩২ শাখার মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে অন্তত ১০০ কোটি টাকা আমানত নিয়ে তা ফেরত দেয়নি সিটি ইনভেস্টমেন্ট কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড। দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে প্রতারণা করে আসছে প্রতিষ্ঠানটির উপমহাব্যবস্থাপক মো. আশরাফ আলী। ২০১৬ সালে গ্রাহকেরা আমানত ফেরত না পাওয়ায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করেন। এরপর আশরাফ আলী পরিচয় দেন বঙ্গবন্ধু প্রজন্মলীগের সাধারণ সম্পাদক হিসেবে। আওয়ামী লীগের নেতা পরিচয়ে আরও বেপরোয়া হয়ে যান তিনি৷ গ্রাহকের আমানত ফেরত না দিয়ে উল্টো হত্যার হুমকি ও মামলায় ফাঁসানোর হুমকি দেন সিটি ইনভেস্টমেন্টের কর্মকর্তারা।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com