1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

“সাম্য, মানবিক মর্যাদা ও ইনসাফের বাংলাদেশ গড়তে জামায়াত বদ্ধপরিকর”

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১১/০৯/২০২৫ ২:১৯ পিএম

কক্সবাজার জেলা জামায়াতের আমীর ও কক্সবাজার-০৪ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, “জামায়াতে ইসলামী সাম্য, মানবিক মর্যাদা ও ইনসাফের বাংলাদেশ গড়তে দেশবাসীর কাছে বদ্ধপরিকর।”

 

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) পালংখালী ইউনিয়ন জামায়াত আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছর অতিবাহিত হলেও শাসক শ্রেণি ছাড়া দেশের সিংহভাগ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। শিক্ষা, চিকিৎসা ও মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হয়নি, মানবাধিকার ও ভোটাধিকার হাইজ্যাক করা হয়েছে। ভিন্নমত দমনে অসহিষ্ণু আচরণ পরিবর্তনকামী মানুষকে হতাশ করেছে।

 

আনোয়ারী আরো বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনার আলোকে নতুন প্রজন্মকে হতাশা ও অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হবে না। সকল ধর্ম-বর্ণের প্রতি শ্রদ্ধা রেখে একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গঠনে জামায়াত কাজ করে যাচ্ছে। সেই কাঙ্খিত বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লার পক্ষে জনমত সৃষ্টির আহ্বান জানান তিনি।

 

ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সভাপতি অধ্যক্ষ মাওলানা জমির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম, উপজেলা আমীর মাওলানা আবুল ফজল, নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ নূরুল হক, উপজেলা কর্মপরিষদ সদস্য ডা. কবির আহমদ, শ্রমিক নেতা মুহাম্মদ শাহজাহান, ইউনিয়ন জামায়াতের আমীর আবুল আলা রোমান ও সেক্রেটারি আবদুর রহমান প্রমুখ।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com