1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা করেন রাজু, লাশ ফেলে দেন নদীতে সৌদিআরবে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে

উখিয়ায় কর্মযোগী জ্ঞানালঙ্কার-ডক্টর কচ্চায়ন পাঠাগারে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১২/০৯/২০২৫ ৯:৩৯ এএম

১১ সেপ্টেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের শৈলেরঢেবা চন্দ্রোদয় বুদ্ধ বিহারের অধীন ভদন্ত কুশলায়ন মহাথেরের পরিচালনায় কর্মযোগী জ্ঞানালঙ্কার-ডক্টর কচ্চায়ন পাঠাগার পরিদর্শন করেছেন উখিয়া-টেকনাফের সাবেক সাংসদ ও জাতীয় সংসদের প্রাক্তন হুইপ, কক্সবাজার জেলা বিএনপির সম্মানিত সভাপতি জননেতা শাহাজাহান চৌধুরী।

পরিদর্শনকালে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট পাঠাগারে উপস্থিত সুধীজনদের হাতে তুলে দেন। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা শ্রমিকদলের সভাপতি জনাব আব্দুল মালেক মানিক, রাজাপালং ইউনিয়ন দক্ষিণ শাখা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন সিকদার এবং রাজাপালং ইউনিয়ন দক্ষিণ শাখা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মোঃ হাশেমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দরা পাঠাগারটির কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং ভবিষ্যতে এ ধরনের জ্ঞানচর্চা ও সামাজিক কার্যক্রমে পাশে থাকার আশ্বাস দেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com