1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
কক্সবাজারে দায়ের করা ধর্ষণ মামলায় সেই রাজুর ৩ দিনের রিমান্ড ছাত্রলীগের কমিটিতে জামায়াত নেতার ছেলের নাম, বললেন ‘আগে জানলে ত্যাজ্য করতাম’ রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব হলেন কাজী রাকিব রোহিঙ্গাদের ৪৬ কোটি পাউন্ডেরও বেশি সহায়তা দিয়েছে যুক্তরাজ্য: ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক চলতি অর্থবছরে সব স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা কঠিন হবে: ইসি মাছউদ টেকনাফে একনলা বন্দুকসহ ‘ডাকাত’ করিম আটক কিশোর গ্যাং প্রতিরোধে হচ্ছে কমিটি, নেতৃত্বে থাকবেন ইউএনও-ওসি জুলাইকে ধারণ করে না তাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনে অনুপস্থিত বিরোধীদলীয় নেতা: প্রধানমন্ত্রী ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘স্বর্ণের ডিম’

দেশের সার্বভৌমত্ব রক্ষায় ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য জরুরি: সালাহউদ্দিন আহমদ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৩/০৯/২০২৫ ১১:১৮ এএম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ

রাজনৈতিক দলগুলোর মধ্য কৌশলগত মতভেদ থাকলেও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শনিবার রাজধানীর গুলশানে একটি হোটেলে গণতান্ত্রিক বাংলাদেশের ভবিষ্যৎ, জনমানুষের ভাবনা ও প্রত্যাশা শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন বলেন, গণঅভ্যুত্থানের প্রত্যাশার সাথে মিল রেখে গণতান্ত্রিক রাজনীতির সংস্কৃতির পরিবর্তন করতে হব। সেই সমস্ত সাংস্কৃতির চর্চার মধ্য দিয়ে বাংলাদেশে ফ্যসিবাদি রাজনৈতিক অপসংস্কৃতির যেনো বিলুপ্ত হয়, সেই চেষ্টা চালিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, রাষ্ট্রকে প্রকৃত গণতন্ত্রে রূপান্তরের লক্ষ্যে নির্বাচিত সরকার, সংসদ প্রতিষ্ঠা এবং রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন দরকার। দলগুলোর ভিন্নমত থাকতেই পারে, কিন্তু পরস্পরের প্রতি সহনশীলও থাকতে হবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com