1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
প্রবাসীর বাড়ি অবরুদ্ধ করে রাখলেন জামায়াত নেতা, এলাকাবাসীর মানববন্ধন আমির হামজার মাহফিলে রাজনৈতিক বক্তব্য বন্ধে প্রশাসনকে ছাত্রদলের স্মারকলিপি ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে মরদেহগুলো : ডিএনএ টেস্টে সময় লাগবে ৪ সপ্তাহ টুপটুপ রিসোর্ট ট্র্যাজেডি : খোঁজ নেই নাহিদসহ পরিবারের ৪ জনের ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১ ২৮ কেজি গাঁজাসহ রামুতে ৩ রোহিঙ্গা গ্রেফতার অগ্নিকান্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি : ৫ কার্যদিবসে তদন্ত প্রতিবেদন টুপটুপ রিসোর্টে ছিল না অগ্নিনিরাপত্তার লাইসেন্স, জুনে সতর্ক করা হয়েছিল

চট্টগ্রামে পৃথক অভিযানে গ্রেফতার ৩

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৫/০৯/২০২৫ ১:০৬ পিএম

চট্টগ্রামের বন্দর থানাধীন এলাকায় পৃথক অভিযানে তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন—রবিউল হোসেন ঈশান (২৭), ফখরুল ইসলাম রাব্বি (২১) ও রুবেল হাওলাদার (২৭)।

থানা পুলিশ জানিয়েছে, রোববার রাত সাড়ে ১১টার দিকে ফকিরহাট এলাকায় অভিযান চালিয়ে জিআর পরোয়ানাভুক্ত আসামি রবিউল হোসেন ঈশানকে (২৭) গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে জিআর-১৭৪/২৩ মামলার পরোয়ানা ছিল। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।

একই সময়ে বন্দর দক্ষিণ আবাসিক এলাকার গেটের বিপরীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুজনকে গ্রেফতার করে পুলিশ। তারা হলেন—ফখরুল ইসলাম রাব্বি (২১) ও রুবেল হাওলাদার (২৭)। এসময় তাদের কাছ থেকে দুটি ধারালো ছোরা জব্দ করা হয়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, এ ঘটনায় বন্দর থানায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে ১৮৬০ সালের দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারায় মামলা দায়ের হয়েছে। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com