1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

নির্বাচনের আগে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারের নির্দেশ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৬/০৯/২০২৫ ৩:৫৬ পিএম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ নিরপেক্ষতা প্রদর্শন করতে হবে। নির্বাচনের আগে ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার করতে হবে। পুলিশ কোনো দল, আদর্শ বা ব্যক্তির প্রতি দুর্বলতা দেখাবে না। কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল রোধে থানাগুলোকে আরও তৎপর থাকতে হবে।

সোমবার রাজধানীর রাজারবাগে পুলিশ অডিটোরিয়ামে ডিএমপির মাসিক (আগস্ট) অপরাধ পর্যালোচনা সভায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এসব নির্দেশনা দেন।

সভায় ডিএমপির একাধিক কর্মকর্তা গ্রেপ্তার হওয়া আসামিদের দ্রুত জামিনের দাবি তোলেন। এ বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, জামিনের বিষয়টি আদালতের। তবে আমরাও এ বিষয়ে আলোচনা করব।

সম্প্রতি অনুষ্ঠিত ডাকসু নির্বাচনের উদাহরণ টেনে ডিএমপি কমিশনার বলেন, সম্মিলিত প্রচেষ্টায় একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন সম্ভব। কোনো দল, আদর্শ বা ব্যক্তির প্রতি দুর্বলতা দেখানো যাবে না।

শেখ মো. সাজ্জাত আলী বলেন, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে এখন থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে। সভায় উপস্থিত পুলিশ কর্মকর্তাদের তিনি মানবিক গুণাবলি অর্জনের ওপর গুরুত্ব আরোপ করেন।

সভায় ডিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন) মো. সরওয়ার বলেন, তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ডিএমপি আধুনিকায়নের কাজ চলছে। এর অংশ হিসেবে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ভিডিও প্রসিকিউশন পদ্ধতি চালু করা হয়েছে।

অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, রাজধানীতে ছিনতাই প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। ছিনতাইয়ের স্পটগুলো চিহ্নিত করে টহল কার্যক্রম জোরদার করতে হবে। এ ছাড়া কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতা রোধে সহায়তাকারী ও অর্থায়নকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।
সভায় যুগ্ম কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন আগস্ট মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি তুলে ধরেন। এ সময় ডাকাতি, দস্যুতা, চুরি, খুন, অপমৃত্যু, সড়ক দুর্ঘটনা, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, মাদকদ্রব্য, অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন মামলা-সংক্রান্ত তথ্য উপস্থাপন করেন তিনি।

সভায় আগস্ট মাসে ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানসহ দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটেগরিতে নানা পদমর্যাদার কর্মকর্তাকে পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার। এ সময় ডিএমপির অতিরিক্ত কমিশনার (সিটিটিসি) মাসুদ করিম, অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম, অতিরিক্ত কমিশনার (লজিস্টিকস) হাসান মো. শওকত আলী, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) জিললুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com