1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

দুই মাসের মধ্যে সব খাস জমির হিসাব নেওয়া হবে

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৭/০৯/২০২৫ ১:৩২ পিএম
পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ ছবি : সংগৃহীত

সারাদেশে যত খাস জমি আছে দুই মাসের মধ্যে সেগুলোর হিসাব নেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।

তিনি বলেন, ‘সারাদেশে খাস জমি পড়ে আছে। এ বিষয়ে আমরা কয়েকজন উপদেষ্টা মিলে সিদ্ধান্ত নিয়েছি, এগুলো কী অবস্থায় আছে তা বের করবো। কী পরিমাণ খাস জমি অপব্যবহার হয়েছে তা দেখা হবে। যত খাস জমি পড়ে আছে তা দুই মাসের মধ্যে হিসাব নেওয়া হবে।’

বুধবার (১৭ সেপ্টেম্বর) পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি সভা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘বিগত সময়ে প্রকল্পগুলো একটা মাফিয়া চক্রের হাতে ছিল। বিগত সময়ে মাফিয়ারা রেল, সড়ক, সেতু ও পানিসম্পদ মন্ত্রণালয়সহ কয়েকটি খাতের প্রকল্প বাস্তবায়নে জড়িত ছিল। তবে এখন তাদের সেই সুযোগ নেই।’

তিনি বলেন, ‘এখন দেখা হবে তাদের দক্ষতা কেমন, বিভিন্ন জায়গায় তাদের রেকর্ড কেমন ছিল। একজনের নামে কাজ নিয়ে অন্যদের কাজ দেওয়া সম্ভব হবে না। নতুন যারা আছে তাদের সুযোগ দেওয়া হবে।’

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com