1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
কক্সবাজারে দায়ের করা ধর্ষণ মামলায় সেই রাজুর ৩ দিনের রিমান্ড ছাত্রলীগের কমিটিতে জামায়াত নেতার ছেলের নাম, বললেন ‘আগে জানলে ত্যাজ্য করতাম’ রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব হলেন কাজী রাকিব রোহিঙ্গাদের ৪৬ কোটি পাউন্ডেরও বেশি সহায়তা দিয়েছে যুক্তরাজ্য: ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক চলতি অর্থবছরে সব স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা কঠিন হবে: ইসি মাছউদ টেকনাফে একনলা বন্দুকসহ ‘ডাকাত’ করিম আটক কিশোর গ্যাং প্রতিরোধে হচ্ছে কমিটি, নেতৃত্বে থাকবেন ইউএনও-ওসি জুলাইকে ধারণ করে না তাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনে অনুপস্থিত বিরোধীদলীয় নেতা: প্রধানমন্ত্রী ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘স্বর্ণের ডিম’

দেশকে অস্থিতিশীল করতে চাইলে রাজনৈতিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৮/০৯/২০২৫ ১১:০৫ এএম
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিতে তার বাসায় যান আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত

নির্বাচন বাধাগ্রস্ত করতে কেউ কমর্সূচি দিয়ে দেশকে অস্থিতিশীল করলে তাদের রাজনৈতিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর হাতিরঝিলের মহানগর প্রকল্পের বাসায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের স্বাস্থ্যের খোঁজ নিতে গিয়ে এ কথা বলেন আমীর খসরু।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি রাজনীতিতে স্থিতিশীলতা চায়। এক্ষেত্রে পরিস্থিতি অস্থিতিশীল করতে চাইলে রাজনৈতিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে।

বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, নির্বাচিত সরকার না থাকলে জবাবদিহিতা না থাকার যে বাস্তবতা, নুরের ঘটনা সেটাই প্রমাণ করে। নির্বাচন বাধাগ্রস্ত করতে কেউ কর্মসূচি দিয়ে দেশকে অস্থিতিশীল করলে তাদের রাজনৈতিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে। সব জায়গায় ঐকমত্য হবে না। কিছু চাওয়াতেও অসুবিধা নেই। তবে জনগণের কাছে যেতে হবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com