1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জামায়াতের চার নেতার বিরুদ্ধে ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবি বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় উখিয়ায় তরুণীর মৃত্যু রাতে ইয়াবাসহ আটক, পরদিন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আটক হওয়া ব্যক্তি আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ: সংসদে প্রধানমন্ত্রী টেকনাফে মালিকবিহীন ১৪ কেজি আইস জব্দ, ইয়াবাসহ আটক ১ উখিয়ায় দিন দুপুরে ছিনতাইয়ের ঘটনা বাড়ছে দলীয় কর্মসূচিতে ব্যস্ত, কলেজে অনিয়মিত শিক্ষক জামায়াত নেতা হ্নীলা স্টেশনের অগ্নিকাণ্ডে ওয়ালটন-ভিশন শোরুমসহ পুড়ে ছাই ৮ দোকান; আহত অন্তত ২০ সাহিত্যিকা পল্লীতে গোলাগুলির ঘটনায় আবুল মনসুর লুদুকে আটক করেছে পুলিশ

মিশা সওদাগরের মৃত্যুর গুজব, বিব্রত অভিনেতা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৮/০৯/২০২৫ ১:০৮ পিএম

দুই দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হঠাৎ করেই ছড়িয়ে পড়েছে মিশা সওদাগরের মৃত্যুর গুজব। সামাজিক মাধ্যমে একটি ভিডিওতে দাবি করা হচ্ছে, বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা ও শিল্পী সমিতির বর্তমান সভাপতি মিশা সওদাগর আর নেই। ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় ভক্তদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।

বিষয়টি নিয়ে ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেতা বিব্রত।

সুস্থ আছেন জানিয়ে ভিত্তিহীন খবর না ছড়ানোর জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন মিশা সওদাগর। তিনি বলেন, ‘এ নিয়ে কী বলা উচিত ঠিক বুঝতে পারছি না। এমন গুজবে আমি খুবই ব্রিবত। কারণ এর আগেও এমন গুজব ছড়ানো হয়েছিল।’

‘গত দুই দিন আগে আমি আমেরিকা থেকে দেশে এসেছি। আমার বন্ধু বদিউল আলম খোকনের নতুন সিনেমার শুটিং চলতি সপ্তাহে শুরু করব। সেই চরিত্রের প্রস্তুতি নিচ্ছি। তার মধ্যে এমন একটি গুজব ছড়িয়ে গেছে’- যোগ করেন মিশা।

তিনি দোয়া চেয়ে বলেন, ‘সবার উদ্দেশে বলতে চাই-আলহামদুলিল্লাহ, আমি সবার দোয়ায় সুস্থ ও ভালো আছি। অহেতুক কেউ গুজব ছড়াবেন না এবং কান দেবেন না। আমার জন্য সবাই দোয়া করবেন।’

এবারই প্রথম নয়, এর আগেও এই অভিনেতার মৃত্যুর গুজব ছড়িয়েছিল বেশ কয়েকবার। সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফিরেছেন মিশা সওদাগর। বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত বেশ কয়েকটি সিনেমা।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com