1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
এমপি নজরুলের কুশপুত্তলিকা দাহ, থুথু নিক্ষেপ একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে টেকনাফে অনলাইন জুয়া চক্রের ৯ সদস্য আটক বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী এবার ভাইরাল সেই জামায়াত এমপির বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার নির্দেশ, প্রতিবেদন তলব ওরে নিয়ে আমি একবারই এসেছি: জামায়াতের ভাইরাল এমপি নজরুল নারীর সঙ্গে সেই ভাইরাল ভিডিও: জামায়াত এমপি বললেন তাকে ব্ল্যাকমেইল ও চরিত্রহননের চেষ্টা করা হয়েছে

ভুয়া পুলিশ ও গণঅধিকারের নেতা পরিচয়ে চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার ৬

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৮/০৯/২০২৫ ৩:৩৯ পিএম

নওগাঁয় ডিএমপি-ডিবির পোশাক, ডেমো অস্ত্র, হাতকড়াসহ চারজন ভুয়া পুলিশ এবং গণঅধিকার পরিষদের নেতা পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার। এর আগে গত বুধবার দিবাগত রাতে পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার সাফিউল সারোয়ার বলেন, বুধবার রাত সাড়ে ১২টার দিকে শহরের জলিল চত্বর চেকপোস্টে বগুড়া থেকে রাজশাহীগামী একটি মাইক্রোবাসে তল্লাশিতে চারজনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে ডিএমপি ও ডিবি পুলিশের পোশাক, দুটি হাতকড়া, দুটি শটগান ও একটি ডেমো পিস্তল উদ্ধার করা হয়।

পুলিশ সুপার আরও বলেন, প্রথমে তাঁরা শুটিংয়ের কাজে যাচ্ছেন বলে দাবি করলেও পরে জিজ্ঞাসাবাদে জানান, নওগাঁর মান্দা থানার গোবিন্দপুর এলাকায় সোহেল রানা নামের এক ব্যক্তিকে অপহরণের উদ্দেশ্যে যাচ্ছিলেন। ঢাকার সিএমএম আদালতে দায়ের করা একটি মামলার তদন্তের কথা দেখিয়ে তাঁরা এই পরিকল্পনা করেন। এ ঘটনায় চারজনের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মামলা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঢাকার ভাটারার সাবরিনা (৩৩), নারায়ণগঞ্জের সাইফুল ইসলাম জিন্নাত (৪৫), দ্বীন ইসলাম (৩৮) ও ঢাকার ফুল মিয়া (৪২)। অন্যদিকে একই দিন সন্ধ্যায় সদর উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের শিমুলিয়া উত্তরপাড়া এলাকায় গণঅধিকার পরিষদের নেতা পরিচয়ে চাঁদা দাবির অভিযোগে দুই যুবককে আটক করা হয়। তাঁরা হলেন নওগাঁ শহরের মাস্টারপাড়ার মো. আরিফ (২৯) ও মাদার মোল্লা বলিরঘাটের ফরহাদ হোসেন ওরফে শোভন (২৯)।

পুলিশ সুপার জানান, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের এক নারী কর্মীর কাছ থেকে রাজনৈতিক মামলার ভয় দেখিয়ে ১ লাখ ২৮ হাজার টাকা চাঁদা দাবি করেন ওই দুই যুবক। পরে ৭০ হাজার টাকায় সমঝোতার কথা বললেও টাকার বাকি অংশ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন তাঁরা।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন ও সদর থানার ওসি নূরে আলম সিদ্দিকীসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com