1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা করেন রাজু, লাশ ফেলে দেন নদীতে সৌদিআরবে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে

জন আকাঙ্ক্ষা প্রতিফলনের জন্য জুলাই সনদের আইনী ভিত্তি দিতে হবে : আনোয়ারী

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২০/০৯/২০২৫ ৪:৪৭ এএম

জেলা জামায়াতের আমীর ও কক্সবাজার ৪ সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, ২০২৪ সালের জুলাই আন্দোলন ছিল এদেশের প্রতিটি মানুষের আন্দোলন। মুক্তিকামী জনতা তরুণ প্রজন্মের নেতৃত্বে রাজপথে নেমে এসে কোটা আন্দোলন কে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রূপ দান করেছিল। সেই আন্দোলনে এদেশের আপামর জনসাধারণ বুকের রক্ত দিয়ে দেশ থেকে স্বৈরাচার কে দেশ ছাড়া করেছে। এই আন্দোলন আমাদের তরুণ প্রজন্মের স্বপ্ন ও আকাঙ্ক্ষার প্রতিফলন। জুলাই গণ অভ্যুত্থানের বছর পার হলেও জুলাই সনদ কে আইনীভিত্তি দিতে এখনো গড়িমসি করছে। আমরা অবিলম্বে জুলাই সনদ কে আইনী ভিত্তি দিয়ে সেই আলোকে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে হবে। যদি পুরানো ব্যবস্থায় নতুন বাংলাদেশ কে পরিচালিত করা হয় তাহলে দেশে আবারও ফ্যাসিবাদ মাথা ছাড়া দিয়ে উঠবে। জামায়াতে ইসলামী উখিয়া উপজেলা শাখা আয়োজিত ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ভোট কেন্দ্র প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা আমীর মাওলানা আবুল ফজলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম। উপজেলা সেক্রেটারি মাওলানা সুলতান আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ নূরুল হক, উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, মাওলানা আব্দুল করিম, মাওলানা আবুল হোছাইন, মাস্টার আবুল হাসেম, মোহাম্মদ রুহুল আমিন। সমাবেশে উখিয়া উপজেলার সকল ভোট কেন্দ্র প্রতিনিধি উপস্থিত ছিলেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com