1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

রোহিঙ্গা ইস্যু সমাধানে শুধু পররাষ্ট্র মন্ত্রণালয়কে ব্যর্থ বললে হবে না : ড. নজরুল ইসলাম

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২০/০৯/২০২৫ ১১:৪৮ এএম
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মাদ নজরুল ইসলাম ফাইল ছবি

রোহিঙ্গা সংকট সমাধান সরকারের দায়িত্ব, পররাষ্ট্রনীতির অবিচ্ছেদ্য অংশ। এই ইস্যু সমাধানে শুধু পররাষ্ট্র মন্ত্রণালয়কে ব্যর্থ বললে সেটা যথাযথ হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মাদ নজরুল ইসলাম।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে পিআইবি এবং অক্সফামের যৌথ আয়োজনে শিরোনামের বাহিরে নতুন চোখে রোহিঙ্গা সংকট শীর্ষক এক সিম্পোজিয়ামে এ কথা বলেন তিনি।

এ সময় তিনি জানান, রোহিঙ্গা সংকট থাকার কারণে কক্সবাজার ও মহেশখালী এলাকায় বিদেশিদের বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে।

তাই এ নিয়ে জাতিসংঘের আসন্ন হাই লেভেল বৈঠকের ওপরে জোর দেন তিনি।
ড. নজরুল বলেন, ‘বাংলাদেশ সবসময়ই সংঘাত ছাড়া শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা করছে।’

সিম্পোজিয়ামে অন্য বক্তারা বলেন, ভূ-রাজনৈতিক সদিচ্ছা সবথেকে বড়। যেখানে বাংলাদেশ ছাড়াও এ অঞ্চলের অন্যান্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ আছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com