1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
টেকনাফে বিদেশী রাইফেল ও ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক রোহিঙ্গা ক্যাম্পে পরিদর্শন কালে ওড়না ও চুল পেঁচিয়ে নারী প্রকৌশলীর মৃত্যু ‘অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী’ জাতীয় নির্বাচনের চেয়ে ভালো স্থানীয় নির্বাচন করতে চাই: প্রধান নির্বাচন কমিশনার নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ ও সমালোচনার অধিকার সবার: আইনমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পর্যায়ে কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার উখিয়া প্রেস ক্লাবের নির্বাচন ৮ সেপ্টেম্বর, তফসিল ঘোষণা আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী রোহিঙ্গা সংকটের দায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব

আজ সারাদিন স্ত্রীকে প্রশংসা করার দিন

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২১/০৯/২০২৫ ৯:১৪ এএম

‘সংসার সুখের হয় রমণীর গুণে’—এ প্রবাদ প্রচলিত থাকলেও, জেনে রাখুন সংসারে সুখ ও শান্তি বজায় রাখতে স্বামী স্ত্রী দুজনের ভূমিকাই সমান গুরুত্বপূর্ণ। কেবল স্বামী সবসময় প্রশংসা ও সম্মান পাবে তা নয়, স্ত্রীকেও প্রশংসা করতে হবে, যথাযথ সম্মান দিতে হবে। সময়ের অভাবে এবং নানান ব্যস্ততায় স্ত্রীকে যারা প্রশংসা করেন না, তারা আজ মনভরে স্ত্রীর প্রশংসা করুন। কারণ আজ স্ত্রীকে প্রশংসা করার দিন। ভেবে দেখুন, বিষয়টি কিন্তু মন্দ নয়। এ বিশেষ দিনটিকে হেলা না করে কাজে লাগান।

প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় রোববার সারা বিশ্বে ‘ওয়াইফ অ্যাপ্রিসিয়েশন ডে’ পালিত হয়। যুক্তরাষ্ট্রে প্রথম দিবসটি উদযাপিত হয় ২০০৬ সালে। তারপর থেকে এটি অনেক দেশে পালিত হয়ে আসছে। জানা যায় যে, স্ত্রীর প্রশংসা দিবসটি মূলত স্ত্রীদের সম্মান জানানোর জন্যই উদযাপন করা হয়।

প্রশংসা আসে স্ত্রীর প্রতি সম্মানবোধ থেকে। সম্পর্ককে মজবুত করে তুলতে সঙ্গীকে সম্মান করার বিকল্প নেই। অনেকেই আছেন যারা মনে মনে কৃতজ্ঞ থাকলেও মুখে ফুটে বলতে পারেন না। তারা আজকের দিনটি বেছে নিতে পারেন। প্রশংসাসূচক বাক্য বলার মাধ্যমে সহজেই বোঝাতে পারবেন স্ত্রীর প্রতি আপনার ভালোবাসা ও কৃতজ্ঞতা।

দিবসটি উদযাপনের জন্য, স্ত্রীর ভালো গুণগুলো উল্লেখ করে তার প্রশংসা করতে পারেন। স্ত্রীকে চকোলেট ও ফুল উপহার দিতে পারেন। তার প্রিয় কোনো জায়গায় ঘুরতে যেতে পারেন। যেতে পারেন লাঞ্চ কিংবা ডিনার ডেটে। যদি বাজেট থাকে, তাহলে এ বিশেষ দিনে স্ত্রীকে উপহার দিন শাড়ি কিংবা আংটি।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com