1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জামায়াতের চার নেতার বিরুদ্ধে ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবি বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় উখিয়ায় তরুণীর মৃত্যু রাতে ইয়াবাসহ আটক, পরদিন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আটক হওয়া ব্যক্তি আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ: সংসদে প্রধানমন্ত্রী টেকনাফে মালিকবিহীন ১৪ কেজি আইস জব্দ, ইয়াবাসহ আটক ১ উখিয়ায় দিন দুপুরে ছিনতাইয়ের ঘটনা বাড়ছে দলীয় কর্মসূচিতে ব্যস্ত, কলেজে অনিয়মিত শিক্ষক জামায়াত নেতা হ্নীলা স্টেশনের অগ্নিকাণ্ডে ওয়ালটন-ভিশন শোরুমসহ পুড়ে ছাই ৮ দোকান; আহত অন্তত ২০ সাহিত্যিকা পল্লীতে গোলাগুলির ঘটনায় আবুল মনসুর লুদুকে আটক করেছে পুলিশ

অনন্ত জলিল ও বর্ষাসহ ৫ জনের নামে মামলা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৩/০৯/২০২৫ ৯:৫৪ এএম
অনন্ত জলিল ও বর্ষাসহ ৫ জনের নামে মামলা হয়েছে ফাইল ছবি

ঢালিউডে তারকা জুটি অনন্ত জলিল ও বর্ষাসহ ৫ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। প্রতারণা করে অর্থ আত্মসাতের অভিযোগে অভিনেতা ও এজেআই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক অনন্ত জলিল, তার স্ত্রী নায়িকা আফিয়া নুসরাত বর্ষাসহ পাঁচজনের বিরুদ্ধে এই মামলা হয়েছে।

গত ২০ আগস্ট সাভার মডেল থানায় রাব্বি টেক্সটাইলের কর্ণধার ইলিয়াস মিয়া বাদী হয়ে এ মামলা দায়ের করেছেন বলে জানা গেছে।

মামলার অন্য আসামিরা হলেন অনন্ত জলিলের এবি অ্যাপ্যারেলস লিমিটেডের মার্চেন্ডাইজার আকরাম, মুনির ও কামরুল।

আদালত সূত্রে জানা গেছে, সোমবার (২২ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম এ কে এম মহিউদ্দিনের আদালতে আসামি আকরাম আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। এর আগে গত ১৬ সেপ্টেম্বর মুনির জামিন পান। তবে অনন্ত জলিল ও বর্ষা এখনো জামিন আবেদন করেননি।

মামলার নথিতে বলা হয়েছে, ২০১৯ সালের ৪ আগস্ট বুকিংয়ের মাধ্যমে রাব্বি টেক্সটাইল থেকে ২০ হাজার গজ কাপড় নেন আকরাম, মুনির ও কামরুল। এর দাম ১০ লাখ টাকা। কিন্তু এলসি না খুলে বারবার তারিখ পরিবর্তন করে টালবাহানা করতে থাকেন তারা।

পরে অনন্ত জলিলের নির্দেশে প্রতিষ্ঠানের অডিটর আব্দুর রহিম রাব্বি টেক্সটাইলের দেওয়া চালানের মূল কপি জোর করে রেখে দেন। চালান ফেরত চাইতে গেলে নানা অজুহাত দেখিয়ে দিতে অস্বীকৃতি জানান এবং টেক্সটাইলের প্রতিনিধিদের অফিসে প্রবেশে বাধা দেন। এমনকি মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com