1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
কক্সবাজারে দায়ের করা ধর্ষণ মামলায় সেই রাজুর ৩ দিনের রিমান্ড ছাত্রলীগের কমিটিতে জামায়াত নেতার ছেলের নাম, বললেন ‘আগে জানলে ত্যাজ্য করতাম’ রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব হলেন কাজী রাকিব রোহিঙ্গাদের ৪৬ কোটি পাউন্ডেরও বেশি সহায়তা দিয়েছে যুক্তরাজ্য: ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক চলতি অর্থবছরে সব স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা কঠিন হবে: ইসি মাছউদ টেকনাফে একনলা বন্দুকসহ ‘ডাকাত’ করিম আটক কিশোর গ্যাং প্রতিরোধে হচ্ছে কমিটি, নেতৃত্বে থাকবেন ইউএনও-ওসি জুলাইকে ধারণ করে না তাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনে অনুপস্থিত বিরোধীদলীয় নেতা: প্রধানমন্ত্রী ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘স্বর্ণের ডিম’

‘কারও কাছে করুণা চাওয়ার প্রয়োজন নেই জামায়াতের’

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৩/০৯/২০২৫ ১০:২৯ এএম
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

কারও কাছে করুণা চাওয়ার প্রয়োজন জামায়াতে ইসলামীর নেই বলে মন্তব্য করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেছেন, ‘জামায়াত তার নিজের রাজনীতি করে। জামায়াতে ইসলামীর রাজনীতি ও নীতি খুবই স্পষ্ট। জামায়াতের কারও কাছে করুণা চাওয়ার প্রয়োজন নেই। আমরা সব গণআন্দোলনে অংশগ্রহণ করেছি, আমাদের শক্তি সামর্থ্য দেশবাসী দেখেছে।’

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) জাগো নিউজকে এসব কথা বলেন এহসানুল মাহবুব জুবায়ের। ভারতের কলকাতা থেকে প্রকাশিত ‘এই সময়’ নামের একটি অনলাইন গণমাধ্যমে সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া সাক্ষাৎকারে জামায়াত নিয়ে তার (ফখরুল) করা মন্তব্যের বিষয়ে জানতে চাইলে এসব কথা বলেন জামায়াত নেতা এহসানুল মাহবুব।

এহসানুল মাহবুব জোবায়ের বলেন, ৩০ আসন চাওয়ার বিষয়টি অসত্য কথা। এ ধরনের কোনো আলোচনা বিএনপির সঙ্গে আমাদের হয়নি। আমাদের বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, তার (ফখরুল) মতো একজন দায়িত্বশীল ব্যক্তি এ ধরনের কথা বলতে পারেন। ওনারা (বিএনপি) তো ২০২২ সালেই জোট রাখেনি।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com