1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
টেকনাফে একনলা বন্দুকসহ ‘ডাকাত’ করিম আটক কিশোর গ্যাং প্রতিরোধে হচ্ছে কমিটি, নেতৃত্বে থাকবেন ইউএনও-ওসি জুলাইকে ধারণ করে না তাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনে অনুপস্থিত বিরোধীদলীয় নেতা: প্রধানমন্ত্রী ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘স্বর্ণের ডিম’ প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের খবর ‘অসত্য ও ভিত্তিহীন’: প্রেস কর্মকর্তা প্রবাসীর বাড়ি অবরুদ্ধ করে রাখলেন জামায়াত নেতা, এলাকাবাসীর মানববন্ধন আমির হামজার মাহফিলে রাজনৈতিক বক্তব্য বন্ধে প্রশাসনকে ছাত্রদলের স্মারকলিপি ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ আ‘লীগের সভাপতি, ছাত্রলীগের সহসভাপতিসহ চারজন কারাগারে

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৩/০৯/২০২৫ ১২:১১ পিএম

মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার প্যানেল মেয়র মো. আরশেদ আলী বিশ্বাস (৫৭) এবং রাজধানীর সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি অবিমন্যু বিশ্বাস অভিসহ (৩৫) চারজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পুলিশের আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র। কারাগারে পাঠানো অপর আসামিরা হলেন আমিনুল হক ফয়সাল (৪৬) ও মো. বেলাল হোসেন তুহিন (৩০)।

এদিন আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের মতিঝিল জোনাল টিমের পরিদর্শক মো. হাবিবুর রহমান। অন্যদিকে আসামির আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে জামিন নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। এর আগে গত সোমবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ঢাকার রামপুরা টিভি সেন্টারের সামনে থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

মামলার অভিযোগে বলা হয়, গত ১৮ মে বিকেলে নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অজ্ঞাত পরিচয়ের ৪০/৫০ জন নেতাকর্মী মালিবাগ রেলগেট থেকে মৌচাকে বিক্ষোভ মিছিল করে। সরকার ও রাষ্ট্রের জননিরাপত্তা বিঘ্ন, ক্ষতিসাধনের ষড়যন্ত্র ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের পরিকল্পনা বাস্তবায়নের জন্য তারা রাষ্ট্রবিরোধী মিছিল বের করে। আসামিরা নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিলিত হয়ে উগ্র ও রাষ্ট্রবিরোধী স্লোগান দেয়। এ ঘটনায় রাজধানীর শাহজাহানপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com