1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

কক্সবাজারে দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৩/০৯/২০২৫ ৩:৫৪ পিএম

আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ উদযাপন উপলক্ষে কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৪টা ১০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ২০ মিনিট পর্যন্ত কক্সবাজার শহরের লালদীঘি পাড় ব্রাহ্ম মন্দিরের কনফারেন্স হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী উদয় শংকর পাল মিঠুর সভাপতিত্বে আয়োজিত এ সভায় প্রায় ৫০ থেকে ৬০ জন উপস্থিত ছিলেন।

 

সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) জনাব মাহবুবুর রহমান শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) জনাব হারুন অর রশিদ, কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক হুইপ জনাব শাহজাহান চৌধুরী এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট স্বামীম আরা স্বপ্না।

 

আলোচনায় বক্তারা বলেন, শারদীয় দুর্গোৎসব একটি সার্বজনীন উৎসব, যা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে বিএনপি সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে। পাশাপাশি তারা সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান যাতে কোনো অশুভ শক্তি বা বিভ্রান্তিমূলক কার্যক্রমের মাধ্যমে এই উৎসবকে ব্যাহত করতে না পারে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com