1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
ঢাকার বিদ্যুৎ যাবে গ্রামে, ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর উখিয়ায় একাধিক মামলার পলাতক আসামি টিটু পুলিশের জালে সাধারণ মানুষের কষ্টের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে সংসদকেও এই লোডশেডিংয়ের আওতায় রাখা উচিত ওবায়দুল কাদেরের বিরুদ্ধে ওসমান হাদির জবানবন্দি গ্রহণ করলেন ট্রাইব্যুনাল উখিয়ায় অবৈধভাবে পাহাড় কর্তন ও বালু উত্তোলন: ৩ লাখ টাকা জরিমানা ইয়াবা নিতে ওবায়দুল কাদের প্রতিমাসে কক্সবাজার আসতেন’ ফ‍্যাসিস্ট আমলের সব সার ডিলার বাতিল টেকনাফের হ্নীলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জেলে পল্লীতে এমপি শাহজাহান চৌধুরীর সহায়তা কক্সবাজারে পর্যাপ্ত বিমান শক্তি থাকলে রোহিঙ্গা সংকট সৃষ্টি হত না: সেনাপ্রধান টেকনাফে দুই সাজাপ্রাপ্ত পলাতক গ্রেপ্তার

নাইক্ষ্যংছড়িতে বড়ভাইয়ের হাতে ছোট ভাই খুন

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৪/০৯/২০২৫ ৫:৩২ এএম

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলাধীন ঘুমধুম ইউনিয়নে পারিবারিক কহলের জেরে বড় ভাইয়ের হাতে ছোট সৎ ভাই খুন হওয়ার ঘটনা ঘটেছে।

 

ঘটনাটি ঘটে সোমবার (২৩ সেপ্টেম্বর ) রাত আনুমানিক ৯টার দিকে ঘুমধুম ইউনিয়নের ৬নং ওয়ার্ডের উত্তর ঘুমধুম মেম্বারঘাটা এলাকায় শিফু বড়ুয়ার দোকানে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, দোকানে ভাত খাওয়া নিয়ে বড় ভাই সুফন বড়ুয়া (২৯) ও ছোট সৎ ভাই সুকেল বড়ুয়ার (১৯) মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে সুফন বড়ুয়া দোকান থেকে লেবু কাটা ছোরা এনে ছোট ভাইয়ের পিঠে আঘাত করে। এতে সুকেল বড়ুয়া গুরুতর আহত হয়।

 

পরে স্থানীয়রা আহত সুকেলকে দ্রুত উদ্ধার করে কক্সবাজারের উখিয়া এমএসএফ হাসপাতালে নিয়ে যান। তবে রাত ১০টা ৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। সুকেল বড়ুয়া উত্তর ঘুমধুম ৬নং ওয়ার্ড এলাকার বাসিন্দা রাধা কান্ত বড়ুয়ার ছেলে।

 

খবর পেয়ে ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাফর ইকবাল ঘটনাস্থলে গিয়ে ঘাতক সুফন বড়ুয়াকে আটক করে থানায় নিয়ে আসেন। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com