1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
কক্সবাজারে দায়ের করা ধর্ষণ মামলায় সেই রাজুর ৩ দিনের রিমান্ড ছাত্রলীগের কমিটিতে জামায়াত নেতার ছেলের নাম, বললেন ‘আগে জানলে ত্যাজ্য করতাম’ রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব হলেন কাজী রাকিব রোহিঙ্গাদের ৪৬ কোটি পাউন্ডেরও বেশি সহায়তা দিয়েছে যুক্তরাজ্য: ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক চলতি অর্থবছরে সব স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা কঠিন হবে: ইসি মাছউদ টেকনাফে একনলা বন্দুকসহ ‘ডাকাত’ করিম আটক কিশোর গ্যাং প্রতিরোধে হচ্ছে কমিটি, নেতৃত্বে থাকবেন ইউএনও-ওসি জুলাইকে ধারণ করে না তাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনে অনুপস্থিত বিরোধীদলীয় নেতা: প্রধানমন্ত্রী ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘স্বর্ণের ডিম’

কলকাতার ‘এই সময়’ মির্জা ফখরুলের ভুয়া সাক্ষাৎকার ছাপিয়েছে

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৪/০৯/২০২৫ ১২:৪১ পিএম
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) অভিযোগ করেছে, ভারতের কলকাতার বাংলা দৈনিক ‘এই সময়’ দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে প্রকাশিত সাক্ষাৎকারটি সম্পূর্ণ ভুয়া ও মনগড়া।

মঙ্গলবার পত্রিকাটি “বিএনপি-জামায়াতকে ভারত কেন‍ এক বন্ধনীতে রাখছে, প্রশ্ন মির্জার” শিরোনামে একটি প্রতিবেদন ছাপে। এতে বলা হয়, বিএনপি মহাসচিব ওই পত্রিকাকে সাক্ষাৎকার দিয়েছেন। বিএনপি আজ এক বিবৃতিতে জানায়, এই তথাকথিত সাক্ষাৎকার ডাহা মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।

বিএনপির সহ-দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম টিপুর গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়, “সম্প্রতি বিএনপি মহাসচিব কোনো বিদেশি গণমাধ্যমকে সাক্ষাৎকার দেননি। উদ্দেশ্যপ্রণোদিতভাবে দল ও মহাসচিবের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য কল্পনাপ্রসূত সাক্ষাৎকারটি প্রচার করা হয়েছে। বানোয়াট এই বক্তব্যের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের জনগণের মনে সন্দেহ ও সংশয় সৃষ্টি করা।”

বিএনপি স্পষ্ট করে জানায়, উল্লিখিত বিদেশি বাংলা গণমাধ্যমে প্রকাশিত অসত্য বক্তব্য সম্পর্কে দেশের জনগণ ও দলের নেতাকর্মীদের বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com