1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি সংসদে কি বলেছি, তা বুঝতে পারছি না: জীবিত বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা জামায়াত এমপি টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার শিশু ওয়াহিদ হ-ত্যা: বিক্ষোভে ফুঁসছে চকরিয়া, আসামিদের পক্ষে দাঁড়াবে না আইনজীবীরা গত ১২ বছর তাদের কোথাও দেখিনি: জামায়াতকে প্রধানমন্ত্রী মায়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ সদস্যদের ফ্ল্যাটে ওয়াশিং মেশিন চাইলেন জামায়াত এমপি রোহিঙ্গা অধ্যুষিত উখিয়ার ইউএনও’র দায়িত্বে পান্না আক্তার জনগণের অর্থ পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

নৌকায় এলো ইয়াবার চালান: বিজিবির ধাওয়া

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৪/০৯/২০২৫ ৩:০৮ পিএম

কক্সবাজারের উখিয়ায় পৃথক অভিযানে দেড় লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এ অভিযান চালায়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বালুখালী ও পালংখালী বিওপি এলাকার সীমান্তে টহল বাড়ানো হয়। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত একাধিক স্থানে টহল দল মোতায়েন করা হয়।

বালুখালী সীমান্তে রাত ৮টার দিকে নৌকাযোগে মিয়ানমার থেকে প্রবেশ করা দুইজনকে ধাওয়া করলে তারা পালিয়ে যায়। তাদের ফেলে যাওয়া ব্যাগে ইয়াবা পাওয়া যায়।

এছাড়া পালংখালী সীমান্তের রহমতের বিল এলাকায় আরও একটি টহল দল সন্দেহভাজনদের ধাওয়া করলে তারাও ব্যাগ ও হাসুয়া ফেলে গ্রামে ঢুকে পালিয়ে যায়।

পরে দুই স্থানে তল্লাশি চালিয়ে লাল গামছায় মোড়ানো ১০ কাট ও মাছ রাখার ঝুড়িতে ৫ কাট মিলে মোট ১৫ কাটে ১ লাখ ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, “অভিযানের সময় চোরাকারবারিরা পালিয়ে গেলেও তাদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”

তিনি আরও জানান, “বিজিবি সীমান্ত পাহারার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

বিজিবির দাবি, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন প্রতিষ্ঠার পর থেকেই সীমান্ত সুরক্ষা, মাদক দমন ও অবৈধ চোরাচালান প্রতিরোধে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com