1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
পুলিশ দেখে ইয়াবা ফেলে পালাল কারবারি, উখিয়ায় উদ্ধার ২ লাখ ইয়াবা ৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার

কক্সবাজারে চাঞ্চল্যকর শিক্ষিকা ধ’র্ষ’ণ মামলায় তিনজনের যা’ব’জ্জী’বন কা’রা’দ’ন্ড

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৪/০৯/২০২৫ ৩:১৩ পিএম

কক্সবাজারে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকাকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক এস. এম. জিল্লুর রহমান চাঞ্চল্যকর এ মামলার রায় প্রদান করেন।

রায়ে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেক আসামীকে ১০ লাখ টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছে। অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের ছনখোলা এলাকার বেদার মিয়া, একই ইউনিয়নের পরানিয়া পাড়ার মোস্তাক মিয়া এবং ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া বেপারী পাড়ার মো. বেলাল উদ্দিন। রায় প্রদানকালে আসামীরা আদালতে হাজির ছিলেন।

ভুক্তভোগী নারী কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ ডিককুল এলাকার বাসিন্দা। তিনি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।

রাষ্ট্রপক্ষের আইনজীবী তাওহীদুল আনোয়ার গণমাধ্যম কে জানান, ২০২২ সালের ১৯ আগস্ট ভুক্তভোগী ইজিবাইক নিয়ে বাড়ী ফেরার পথে বাংলাবাজার ব্রিজ এলাকায় আসলে ৩ আসামী ইজিবাইকের গতিরোধ করে। পরে জোরপূবক নির্মাণাধীন একটি ভবনে নিয়ে সেই শিক্ষিকাকে সংঘবদ্ধ ধর্ষণ করে । এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে বেদারসহ অজ্ঞাত ৩ জনের বিরুদ্ধে একইন বছরের ২৩ আগস্ট কক্সবাজার সদর থানায় মামলা দায়ের করেন। সে সময় এ ঘটনায় তোলপাড় হয়। প্রতিবাদের ঝড় উঠে জেলাজুড়ে।

মামলার বিচারিক প্রক্রিয়া শেষে আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক এ রায় ঘোষণা করেন বলে জানা গেছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com