1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
কক্সবাজারে দায়ের করা ধর্ষণ মামলায় সেই রাজুর ৩ দিনের রিমান্ড ছাত্রলীগের কমিটিতে জামায়াত নেতার ছেলের নাম, বললেন ‘আগে জানলে ত্যাজ্য করতাম’ রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব হলেন কাজী রাকিব রোহিঙ্গাদের ৪৬ কোটি পাউন্ডেরও বেশি সহায়তা দিয়েছে যুক্তরাজ্য: ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক চলতি অর্থবছরে সব স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা কঠিন হবে: ইসি মাছউদ টেকনাফে একনলা বন্দুকসহ ‘ডাকাত’ করিম আটক কিশোর গ্যাং প্রতিরোধে হচ্ছে কমিটি, নেতৃত্বে থাকবেন ইউএনও-ওসি জুলাইকে ধারণ করে না তাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনে অনুপস্থিত বিরোধীদলীয় নেতা: প্রধানমন্ত্রী ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘স্বর্ণের ডিম’

উখিয়ায় বৌদ্ধ-চাকমা সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময়ে শাহজাহান চৌধুরী, তেলখোলা বেনুবন বিহারে সহায়তা প্রদান

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৭/০৯/২০২৫ ১১:৫২ এএম

উখিয়ার পালংখালী ইউনিয়নের তেলখোলা ও মুছারখোলা এলাকায় বৌদ্ধ-চাকমা সম্প্রদায়সহ স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেছেন সাবেক সাংসদ ও হুইপ, কক্সবাজার জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

আজ ২৭ সেপ্টেম্বর শনিবার,  তিনি পরিদর্শন ও মতবিনিময় করেন।

এ সময় তিনি তেলখোলা বেনুবন বৌদ্ধ বিহার পরিদর্শন করেন এবং বিহারের উন্নয়ন ও ধর্মীয় কার্যক্রমে সহায়তার জন্য নগদ অর্থ প্রদান করেন। তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলে তাদের সমস্যা ও চাহিদা সম্পর্কেও অবহিত হন।

স্থানীয়রা জানান, বিহারের কার্যক্রম সমৃদ্ধ করতে এবং সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্য বজায় রাখতে এ ধরনের সহযোগিতা গুরুত্বপূর্ণ। এছাড়া, বৌদ্ধ সম্প্রদায়ের সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠান সমূহে সমর্থন বাড়াতে এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।

শাহজাহান চৌধুরী বলেন, “স্থানীয়দের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করা এবং তাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করা আমাদের দায়িত্ব। আমি আশা করি ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ চালু থাকবে।”

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com