1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ: সংসদে প্রধানমন্ত্রী টেকনাফে মালিকবিহীন ১৪ কেজি আইস জব্দ, ইয়াবাসহ আটক ১ উখিয়ায় দিন দুপুরে ছিনতাইয়ের ঘটনা বাড়ছে দলীয় কর্মসূচিতে ব্যস্ত, কলেজে অনিয়মিত শিক্ষক জামায়াত নেতা হ্নীলা স্টেশনের অগ্নিকাণ্ডে ওয়ালটন-ভিশন শোরুমসহ পুড়ে ছাই ৮ দোকান; আহত অন্তত ২০ সাহিত্যিকা পল্লীতে গোলাগুলির ঘটনায় আবুল মনসুর লুদুকে আটক করেছে পুলিশ পুলিশ দেখে ইয়াবা ফেলে পালাল কারবারি, উখিয়ায় উদ্ধার ২ লাখ ইয়াবা ৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া

নিজ এলাকায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৭/০৯/২০২৫ ৬:৪২ পিএম

চাঁদপুরের শাহরাস্তিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকালে উপজেলার শাহরাস্তি গেট দোয়াভাঙ্গা এলাকায় বিক্ষোভ সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়েছে।

সম্প্রতি বিএনপিকে নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিভিন্ন কটুক্তিমূলক বক্তব্যের প্রতিবাদে বিএনপি ও সাধারণ জনগণের ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয়। এতে তারা নাসীরুদ্দীন পাটওয়ারীর ছবি সংবলিত ব্যানার ফেস্টুন আগুনে পুড়িয়ে দেয়।
এ সময় উপস্থিত বিক্ষোভকারীরা বলেন, ‘আগামী দিনে শাহরাস্তির মাটিতে নাসীরুদ্দীন পাটওয়ারীকে সর্বাত্মক প্রতিরোধ করা হবে। এই নাসীরের ঠিকানা শাহরাস্তিতে হবে না। আজকের বিক্ষোভ সমাবেশ থেকে তাকে অবাঞ্ছিত ঘোষণা করছি। ’

যুবনেতা মহিউদ্দিন বাহারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন- যুবনেতা মাসুদ কবির, শ্রমিক নেতা মানিক হোসেন, ছাত্রনেতা মহিন উদ্দিন জিয়া, ফরহাদ হোসেন, স্বেচ্ছাসেবক দলের নেতা মাহমুদুল হাসান কিরন প্রমুখ। এছাড়া বিপুল সংখ্যক বিএনপির নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com