1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
কক্সবাজারে দায়ের করা ধর্ষণ মামলায় সেই রাজুর ৩ দিনের রিমান্ড ছাত্রলীগের কমিটিতে জামায়াত নেতার ছেলের নাম, বললেন ‘আগে জানলে ত্যাজ্য করতাম’ রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব হলেন কাজী রাকিব রোহিঙ্গাদের ৪৬ কোটি পাউন্ডেরও বেশি সহায়তা দিয়েছে যুক্তরাজ্য: ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক চলতি অর্থবছরে সব স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা কঠিন হবে: ইসি মাছউদ টেকনাফে একনলা বন্দুকসহ ‘ডাকাত’ করিম আটক কিশোর গ্যাং প্রতিরোধে হচ্ছে কমিটি, নেতৃত্বে থাকবেন ইউএনও-ওসি জুলাইকে ধারণ করে না তাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনে অনুপস্থিত বিরোধীদলীয় নেতা: প্রধানমন্ত্রী ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘স্বর্ণের ডিম’

দলীয় লোগোতে পরিবর্তন আনছে জামায়াতে ইসলামী

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৮/০৯/২০২৫ ১১:২০ এএম

বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় লোগো পরিবর্তন করতে যাচ্ছে। দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, প্রতীক দাঁড়িপাল্লা অপরিবর্তিত থাকলেও নতুন লোগোতে জাতীয় পতাকার রং ও নকশা যুক্ত করা হতে পারে। আগামী কয়েক দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে নতুন লোগো প্রকাশ করা হবে।

রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রুর সঙ্গে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সৌজন্য সাক্ষাৎকালে নতুন লোগোর একটি ছবি ফাঁস হয়ে যায়। সেখানে জাতীয় পতাকার রং ফুটে উঠেছে, যা পরে বিভিন্ন মহলে আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়।

জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন, ‘আমাদের লোগো পরিবর্তন করা হচ্ছে। আমিরের নির্দেশনায় বেশ কিছু লোগো ডিজাইন করা হয়েছে, তবে চূড়ান্ত কোন লোগো ব্যবহার হবে তা এখনো ঠিক হয়নি। আজকের লোগোটি ভুলবশত প্রকাশ পেয়েছে।’

তিনি আরও জানান, ‘আগের লোগো আমরা কখনো অফিসিয়ালি ব্যবহার করিনি। বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন রকম লোগো দেখা যেত। নতুন লোগো নিয়ে নির্বাহী পরিষদের আলোচনা হয়েছে, চূড়ান্ত হলে সেটিই অফিসিয়াল লোগো হিসেবে গ্রহণ করা হবে।’

এদিকে, রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে লোগো পরিবর্তনের প্রস্তুতি চলছে এবং খুব শিগগিরই নতুন লোগো আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com