1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

রামুর বৌদ্ধ বিহার থেকে ভিক্ষুর মরদেহ উদ্ধার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৮/০৯/২০২৫ ১১:২৮ এএম

কক্সবাজারের রামু উপজেলার পুরনো শ্রিকুল বৌদ্ধ বিহার থেকে এক ভিক্ষুর মরদেহ উদ্ধার করেছে রামু থানা পুলিশ। রবিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে জানা গেছে, মৃত ভিক্ষুর নাম থুই নু মং মারমা (২২), প্রকাশ নাম কিমা চারা। তিনি রাঙামাটির কাউখালী থানা দাপুয়া গ্রামের বাসিন্দা। তিনি মং শিপ্রু মারমা ও সিংমা অং এর পুত্র।

স্থানীয় সূত্র জানায়, রবিবার সকালে খাবার সেরে তিনি বিহারে প্রবেশ করেন। দুপুরের দিকে অন্য কর্মচারীরা খাবারের জন্য তাকে ডাকতে গেলে তার ঝুলন্ত দেহ দেখতে পান। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কেউ কেউ আত্মহত্যার কথা বললেও অনেকে মৃত্যুটিকে রহস্যজনক হিসেবে দেখছেন।

উল্লেখ্য, মৃত ভিক্ষু দীর্ঘ দুই বছর ধরে ওই বিহারে দায়িত্ব পালন করে আসছিলেন।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন জানান, ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com