1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী এবার ভাইরাল সেই জামায়াত এমপির বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার নির্দেশ, প্রতিবেদন তলব ওরে নিয়ে আমি একবারই এসেছি: জামায়াতের ভাইরাল এমপি নজরুল নারীর সঙ্গে সেই ভাইরাল ভিডিও: জামায়াত এমপি বললেন তাকে ব্ল্যাকমেইল ও চরিত্রহননের চেষ্টা করা হয়েছে টেকনাফ সীমান্তে মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক সবুজায়নের বার্তা: এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে উখিয়া কলেজে বৃক্ষরোপণ মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন মোজাফফর খালি পায়ের শিশু আফিফার আর্তিতে মমতার হাত বাড়ালেন ইউএনও পান্না আক্তার মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার পরিকল্পনা সরকারের

রামুতে যৌথ বাহিনীর অভিযানে মিয়ানমারে পাচারকালে ঔষুধ জব্দ, আটক ৩

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ৩০/০৯/২০২৫ ১১:০১ এএম

রামুর কচ্ছপিয়া ইউনিয়নে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে অবৈধভাবে মজুদকৃত ২৯ কার্টন ঔষধসহ ২টি গাড়ি জব্দ করেছে যৌথ বাহিনী। জব্দকৃত ঔষধের আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৩ লাখ টাকা। এ সময় একটি স্কয়ার কোম্পানির ভ্যান (ঢাকা মেট্রো ম-৫১-৫৯৪৪) ও একটি সিএনজি আটক করা হয়।

২৯ সেপ্টেম্বর (সোমবার) দুপুর সাড়ে ১২টার দিকে কচ্ছপিয়ার তিতারপাড়া-টু হাইস্কুলপাড়া সড়কের গ্রামীণ ব্যাংকের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোঃ সালামত উল্লাহ (৩৫), তারিকুল ইসলাম (৪৮) ও মোঃ রিয়াজুল্লাহ (৩৬) নামে তিনজনকে আটক করা হয়। অপর একজন, শহিদুল্লাহ, পালিয়ে যান; তিনি আটককৃত সিএনজির চালক।

গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহজান মনির জানান, দীর্ঘদিন ধরে একটি অবৈধ পাচারকারী চক্র গর্জনিয়া বাজার থেকে স্কয়ার কোম্পানির গাড়িতে করে বিভিন্ন ধরনের ঔষধ মিয়ানমারে পাচার করছিল। গোপন সংবাদের ভিত্তিতে এই চক্রের তিনজনকে আটক করা হয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে রামু থানায় মামলা দায়ের করা হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com