1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

বর্তমানে ভারতের বিশেষত্ব হলো ভুয়া খবর: জিটিওকে প্রধান উপদেষ্টা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ৩০/০৯/২০২৫ ১:০৪ পিএম
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ফাইল ছবি

বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর নিপীড়নের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, বাংলাদেশে কোনো হিন্দু-বিরোধী সহিংসতা নেই। বর্তমানে ভারতের একটি বিশেষত্ব হলো ভুয়া খবর।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সংবাদমাধ্যম জিটিওর সাংবাদিক মেহদি হাসানকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। সোমবার (২৯ সেপ্টেম্বর) এই সাক্ষাৎকার প্রকাশিত হয়।

গত বছর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন।

এ বিষয়ে জিটিওকে ড. ইউনূস বলেন, আমি বিস্মিত হয়েছিলাম- যখন জনগণ আমাকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করার সিদ্ধান্ত নেয়। অনিচ্ছাসত্ত্বেও তা মেনে নিয়েছিলাম। তখন উচ্ছ্বসিত আন্দোলনকারীদের উদ্দেশে বলেছিলাম- আপনারা যদি এত ত্যাগ স্বীকার করে থাকেন, তবে আমি আমার সিদ্ধান্ত বদলাবো।

সাক্ষাৎকারে জাতীয় নির্বাচন বিলম্বের যৌক্তিকতা, রোহিঙ্গা সংকট এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করাসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com