1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জামায়াতের চার নেতার বিরুদ্ধে ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবি বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় উখিয়ায় তরুণীর মৃত্যু রাতে ইয়াবাসহ আটক, পরদিন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আটক হওয়া ব্যক্তি আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ: সংসদে প্রধানমন্ত্রী টেকনাফে মালিকবিহীন ১৪ কেজি আইস জব্দ, ইয়াবাসহ আটক ১ উখিয়ায় দিন দুপুরে ছিনতাইয়ের ঘটনা বাড়ছে দলীয় কর্মসূচিতে ব্যস্ত, কলেজে অনিয়মিত শিক্ষক জামায়াত নেতা হ্নীলা স্টেশনের অগ্নিকাণ্ডে ওয়ালটন-ভিশন শোরুমসহ পুড়ে ছাই ৮ দোকান; আহত অন্তত ২০ সাহিত্যিকা পল্লীতে গোলাগুলির ঘটনায় আবুল মনসুর লুদুকে আটক করেছে পুলিশ

পিআর পদ্ধতি বিশৃঙ্খলা সৃষ্টি করবে : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০১/১০/২০২৫ ৭:৩৩ পিএম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. এ এস এম আমানুল্লাহ বলেছেন, পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতির জন্য যে অবকাঠামো ও প্রস্তুতি প্রয়োজন, বাংলাদেশ এখনও সেজন্য প্রস্তুত নয়। কারণ যেসব দেশে এই পদ্ধতি কার্যকরভাবে চলছে, তাদের বাস্তবতা ও আমাদের বাস্তবতা এক নয়। এই পদ্ধতি চালু হলে দেশে একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে পারে।

রোববার (২৮ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত এক সংলাপ শেষে তিনি এসব কথা বলেন। এতে শিক্ষাবিদ, সুশীল সমাজের প্রতিনিধি ও বুদ্ধিজীবীরা অংশ নেন।

পিআর নির্বাচন প্রসঙ্গে ড. আমানুল্লাহ আরও বলেন, এই মুহূর্তে পিআর সিস্টেম বাস্তবায়নের জন্য বাংলাদেশের অভিজ্ঞতা বা প্রস্তুতি পর্যাপ্ত নয়। এখনই এটি প্রয়োগ করা উচিত হবে না।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে আমি বলতে পারি- আমাদের ৬৪টি জেলায় এবং ৫০০-এর বেশি উপজেলায় একটি বিশাল নেটওয়ার্ক রয়েছে। আমাদের অধিভুক্ত হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ৪০ লাখ শিক্ষার্থী রয়েছে। তাদের কিভাবে নির্বাচন কমিশন কাজে লাগাতে পারে, সেই বিষয়ে আমরা প্রস্তাব দিয়েছি। আমরা নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে প্রস্তুত।

তিনি বলেন, আমাদের ২২ লাখ স্কাউট ও বিএনসিসি সদস্য রয়েছে। নির্বাচনী কার্যক্রমে তাদের ভূমিকা রাখার সুযোগ আছে। এটি আমাদের প্রস্তাবের অংশ।

নির্বাচনের নির্দিষ্ট তারিখ ঘোষণার প্রয়োজনীয়তা উল্লেখ করে ড. আমানুল্লাহ বলেন, দেশের ভেতরে ও বাইরে নির্বাচন নিয়ে কিছুটা ধোঁয়াশা বিরাজ করছে। যত দ্রুত সম্ভব নির্বাচনের তারিখ ঘোষণা করা হলে সেই অনিশ্চয়তা দূর হবে। এতে দেশবাসী এবং আন্তর্জাতিক পর্যায়ে নির্বাচন নিয়ে যে প্রশ্ন বা সন্দেহ রয়েছে, তাও কেটে যাবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com