1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: মাহদী আমিন ইউটিউব দেখে অকটেন তৈরি করতে গিয়ে বিস্ফোরণ, ব্যবসায়ীর মৃত্যু হামের টিকার ব্যবস্থা না করার ব্যর্থতা গত দুই সরকারের ক্ষমাহীন অপরাধ: প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই আবারও হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের মালয়েশিয়ায় মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে বাংলাদেশি শ্রমিক নিহত ৬৯,০০০ টন এলএনজি নিয়ে মহেশখালীতে পানামার জাহাজ পবিত্র কোরআনের বিশুদ্ধতা রক্ষায় ৮,৬৭২টি অননুমোদিত কোরআন সমুদ্রে বিসর্জন দিল মালয়েশিয়া মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনকালে বিদ্যুৎ প্রতিমন্ত্রী- জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে পরিকল্পনা নেয়া হয়েছে কুতুবদিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

মালয়েশিয়ায় কোম্পানির অর্থ আত্মসাৎ করে ৩ বাংলাদেশি লাপাত্তা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০২/১০/২০২৫ ৯:২৮ এএম

মালয়েশিয়ার একটি বিক্রয় ও বিতরণকারী প্রতিষ্ঠান প্রায় ৭৫ হাজার রিঙ্গিত আত্মসাতের অভিযোগে তিন বাংলাদেশি কর্মীর বিরুদ্ধে মামলা করেছে। অভিযুক্তরা গ্রাহকদের কাছ থেকে টাকা সংগ্রহ করে প্রতিষ্ঠানকে না দিয়ে আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে।

অভিযুক্তরা হলেন- বাগেরহাটের জুয়েল হাওলাদার, ঠাকুরগাঁওয়ের মিজান এবং মুন্সিগঞ্জের নাহিদ সরকার। এর মধ্যে জুয়েল প্রায় ১৯ হাজার, মিজান ৩৬ হাজার এবং নাহিদ ২০ হাজার রিঙ্গিত আত্মসাৎ করেছেন বলে কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে।

কোম্পানি সূত্রে জানা যায়, নাহিদ আগস্টের শেষ সপ্তাহ থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তার বিরুদ্ধে ইতোমধ্যে থানায় অর্থ জালিয়াতির মামলা হয়েছে। অন্য দুজন ৯ সেপ্টেম্বর থেকে গা ঢাকা দিয়েছেন এবং তাদের বিরুদ্ধেও মামলা প্রক্রিয়াধীন।

এ ঘটনায় অভিযুক্তদের এক সহকর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেন, এ ধরনের প্রতারণা শুধু কোম্পানির ক্ষতি নয়, বরং বাংলাদেশের শ্রমবাজার ও ভাবমূর্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এতে মালয়েশিয়ার নিয়োগদাতারা আরও সতর্ক হয়ে যাচ্ছেন।

প্রতিষ্ঠানটির স্থানীয় পরিচালক মোহাম্মদ নিজাম শাহ বিন দাউদ জানান, তারা আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় বিষয়টি তদন্ত করছেন এবং দ্রুত বিচারের আশাবাদ ব্যক্ত করেছেন। কোম্পানিটি গ্রাহক ও ব্যবসায়ীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে অভিযুক্তদের বিষয়ে কোনো তথ্য পেলে স্থানীয় থানায় জানানোর অনুরোধ করেছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com