1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
টুপটুপ রিসোর্টে ছিল না অগ্নিনিরাপত্তার লাইসেন্স, জুনে সতর্ক করা হয়েছিল বান্দরবানে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার সব হাসপাতাল ও মেডিক্যাল কলেজের লাইব্রেরিতে জিয়া-খালেদা জিয়ার বই রাখার নির্দেশ উখিয়ার চাঞ্চল্যকর হুমায়ুন হত্যা মামলার আসামি আলী আহমদ গ্রেফতার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর মালিক নিয়াজ মোর্শেদ ও অন্যতম মালিক তানভীর লাপাত্তা টুপটুপ রিসোর্টের আগুনে পুড়ে মারা গেলো একই পরিবারের ৬জন নিহতদের মধ্যে একজন ছিলেন ছাত্রদল নেতা ফয়সালের স্ত্রী কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: ঢাবি শিক্ষার্থী নাফিজ তেহামীসহ ৬ জনই একই পরিবারের ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে লাফ দিয়ে প্রাণে বেঁচেছি’ ২ দিনের সফরে শনিবার কক্সবাজার আসছেন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

ছাত্রদলে যোগ দিলেন ইউনিয়ন শিবির সভাপতি

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০২/১০/২০২৫ ৫:৪৩ পিএম

পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি মো. ফোরকান আহম্মেদ জিসান ছাত্রশিবির থেকে জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেছেন।

বৃহস্পতিবার (২ অক্টোবর) একটি ভিডিও বার্তার মাধ্যমে তিনি এ তথ্য জানান।

ছাত্রদলে যোগ দেওয়া মো. ফোরকান আহম্মেদ জিসান কালবেলাকে জানান, এক বছর আগে তাকে গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়ন ছাত্রশিবিরের দায়িত্ব দেওয়া হয়। কিন্তু তার ছাত্রশিবিরের রাজনীতি এবং আদর্শ ভালো লাগেনি তাই তিনি পদত্যাগ করে সদিচ্ছা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রদলে যোগ দেন।

তিনি বলেন, ‘আমার সবসময়ই বিএনপি পছন্দ ছিল এবং শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে ভালো লাগতো। তাই আমি ছাত্রশিবিরের রাজনীতি ছেড়ে ছাত্রদলে এসেছি। ইনশাআল্লাহ আমি আমৃত্যু এই দলের সঙ্গে থাকব। অন্য কোন দলে যাবো না।’

যোগদানের বিষয়ে গলাচিপা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. দুর্জয় রুবেল কালবেলাকে জানান, ছাত্রদলে যোগ দেওয়া মো. ফোরকান আহম্মেদ জিসান ভালো একটা ছেলে। তিনি আগে ছাত্রশিবিরের রাজনীতি করত, বিএনপির রাজনীতি ভালো লাগায় তিনি এখন ছাত্রদলের রাজনীতি করতে চাচ্ছে।

তিনি বলেন, ‘আমরা তাকে স্বাগতম জানাচ্ছি এবং এই বিষয়ে পটুয়াখালী-৩ আসনের বিএনপির এমপি পদপ্রার্থী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন ভাইয়ের সঙ্গেও কথা হয়েছে।’

এদিকে ছাত্রদলে যোগদানের বিষয়ে জানতে গলাচিপা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. খায়রুল ইসলামের মোবাইলে একাধিকবার কল দিলেও সাড়া মেলেনি।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com