1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ: সংসদে প্রধানমন্ত্রী টেকনাফে মালিকবিহীন ১৪ কেজি আইস জব্দ, ইয়াবাসহ আটক ১ উখিয়ায় দিন দুপুরে ছিনতাইয়ের ঘটনা বাড়ছে দলীয় কর্মসূচিতে ব্যস্ত, কলেজে অনিয়মিত শিক্ষক জামায়াত নেতা হ্নীলা স্টেশনের অগ্নিকাণ্ডে ওয়ালটন-ভিশন শোরুমসহ পুড়ে ছাই ৮ দোকান; আহত অন্তত ২০ সাহিত্যিকা পল্লীতে গোলাগুলির ঘটনায় আবুল মনসুর লুদুকে আটক করেছে পুলিশ পুলিশ দেখে ইয়াবা ফেলে পালাল কারবারি, উখিয়ায় উদ্ধার ২ লাখ ইয়াবা ৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া

জামায়াত নেতার ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত অন্তত ১৫ জন

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৩/১০/২০২৫ ১০:১৪ এএম

চাঁদপুরের হাজীগঞ্জে এক জামায়াত নেতার ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (৩ অক্টোবর) সকালে উপজেলার পালিশারা গ্রামে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

উপজেলা যুবদলের সাবেক সদস্যসচিব কাজী জসিমের অভিযোগ, বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে ৯ নম্বর গন্ধর্ব্যপুর ইউনিয়ন জামায়াতের আমির এবং পালিশারা শাহমিরান মিরা বাড়ি জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা ইলিয়াস হোসেন তার ব্যক্তিগত ফেসবুকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি নেত্রী রুমিন ফারহানার বিকৃত ছবি শেয়ার করেন। শুক্রবার সকালে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে গেলে তাদের নেতাকর্মীদের ওপর জামায়াতের নেতাকর্মীরা অতর্কিত হামলা করেন। এতে বেশ কয়েকজন আহত হন।

উপজেলা জামায়াত নেতা মাওলানা মোজাম্মেল হোসেন পরাণ ফেসবুক পোস্টের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‌‘বৃহস্পতিবার রাতেই পোস্ট ডিলিট করা হয়েছে। এমনকী মাওলানা ইলিয়াস হোসেন তার ব্যক্তিগত ফেসবুকে দুঃখ প্রকাশ করে আরও একটি পোস্ট করেন। তারপরও মসজিদ কমিটি তাকে নিয়ে সকালে একটি বৈঠকে বসার প্রস্তুতি নেয়। ওইসময় বিএনপি নেতা নেছার আহম্মেদের নেতৃত্বে ইলিয়াসের ওপর হামলা করা হয়। ওইসময় বিএনপি নেতাকর্মীদের সামাজিকভাবে প্রতিরোধ করতে গেলে জামায়াতের ১০-১২ জন নেতাকর্মী আহত হন।’
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ দেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com