1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
কক্সবাজারে দায়ের করা ধর্ষণ মামলায় সেই রাজুর ৩ দিনের রিমান্ড ছাত্রলীগের কমিটিতে জামায়াত নেতার ছেলের নাম, বললেন ‘আগে জানলে ত্যাজ্য করতাম’ রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব হলেন কাজী রাকিব রোহিঙ্গাদের ৪৬ কোটি পাউন্ডেরও বেশি সহায়তা দিয়েছে যুক্তরাজ্য: ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক চলতি অর্থবছরে সব স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা কঠিন হবে: ইসি মাছউদ টেকনাফে একনলা বন্দুকসহ ‘ডাকাত’ করিম আটক কিশোর গ্যাং প্রতিরোধে হচ্ছে কমিটি, নেতৃত্বে থাকবেন ইউএনও-ওসি জুলাইকে ধারণ করে না তাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনে অনুপস্থিত বিরোধীদলীয় নেতা: প্রধানমন্ত্রী ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘স্বর্ণের ডিম’

জামায়াতের নতুন আমির নির্বাচিত হবেন ডিসেম্বরে

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৪/১০/২০২৫ ১২:৩১ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নতুন আমির নির্বাচিত হবেন ডিসেম্বরে। তার নেতৃত্বে দলটি আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে। এমনটাই জানিয়েছেন জামায়াত নেতৃবৃন্দ।

জামায়াতের নতুন আমির নির্বাচনে অংশ নেবেন দেশের ১ লাখেরও বেশি রুকন সদস্য। গোপন ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত এই নির্বাচন দলটির কেন্দ্রীয় নেতৃত্ব কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আসবে।

দলটির গঠনতন্ত্র অনুযায়ী, বিদায়ী কেন্দ্রীয় মজলিশে শূরা তিন সদস্যের একটি প্রার্থী প্যানেল প্রস্তুত করে দেয়। রুকন সদস্যরা এই প্যানেল থেকেই ভোট দিয়ে আমির নির্বাচিত করেন। তবে ভোটাররা চাইলে প্যানেলের বাইরের কাউকে ভোট দিতে পারেন।

বর্তমান আমির ডা. শফিকুর রহমান ২০১৯ সালে প্রথমবার দায়িত্ব গ্রহণ করেন। পরে ২০২২ সালে পুনর্নির্বাচিত হন তিনি। তিন বছরের মেয়াদ পূর্ণ হতে যাচ্ছে চলতি ডিসেম্বরে। যদিও গঠনতন্ত্রে মেয়াদ নির্দিষ্ট থাকলেও, একজন ব্যক্তি কতবার আমির হতে পারবেন সে বিষয়ে কোনো সংখ্যা নির্দিষ্ট নেই।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানান, আগামী ২৫ ডিসেম্বরের আগেই ভোট সম্পন্ন হবে। নতুন আমিরের কাঁধেই থাকবে আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে বড় চ্যালেঞ্জ।

জামায়াতে ইসলামীর সর্বোচ্চ নীতিনির্ধারণী পদ হলো ‘আমির’। দলটির গঠনতন্ত্র অনুযায়ী, দেশের রুকন সদস্যদের প্রত্যক্ষ ও গোপন ভোটে তিন বছরের জন্য একজন আমির নির্বাচিত হন। নির্বাচিত আমির পরে কেন্দ্রীয় মজলিশে শূরার পরামর্শক্রমে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল ও সহকারী সেক্রেটারি জেনারেলসহ অন্য নির্বাহী পদে নেতাদের দায়িত্ব প্রদান করেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com