1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
গত ১২ বছর তাদের কোথাও দেখিনি: জামায়াতকে প্রধানমন্ত্রী মায়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ সদস্যদের ফ্ল্যাটে ওয়াশিং মেশিন চাইলেন জামায়াত এমপি রোহিঙ্গা অধ্যুষিত উখিয়ার ইউএনও’র দায়িত্বে পান্না আক্তার জনগণের অর্থ পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী উখিয়ায় চাকরি শেষে ফিরেই নারীর আত্মহত্যা, খোঁজ মিলছে না স্বামীর সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী ৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড তদন্তে মিলল জামায়াত নেতার চাঁদাবাজির অভিযোগ

পূজায় মামা বাড়ি বেড়াতে এসে মদপানে মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৫/১০/২০২৫ ৩:৩৪ পিএম

ঝিনাইদহের শৈলকুপায় দুর্গাপূজায় মামা বাড়িতে বেড়াতে এসে অতিরিক্ত মদপানে নন্দিনী রানি সরকার তুলি (২২) নামের এক মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে । রোববার ভোরে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নন্দিনী মানিকগঞ্জ সদর উপজেলার গিলোন্দ গ্রামের অনীল চন্দ্র সরকারের মেয়ে। সে দুর্গাপূজা উপলক্ষে তার নানার বাড়ি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার ভান্ডারীপাড়া গ্রামে সপ্তমীর দিনে বেড়াতে এসেছিল। তিনি ঢাকা মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে।

নন্দিনীর নানা সঞ্জয় কুমার সরকার জানান, গত ১৯ অক্টোবর নন্দিনী আমাদের বাড়িতে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বেড়াতে আসে। এরপর দশমীর দিনে সে তার বান্ধবীদের সাথে বিসর্জন উপলক্ষে বেড়াতে বের হয়। সেখানে সে তার অন্যান্য বান্ধবীদের সাথে মদপান করে। পরে রাতে সে অসুস্থ হলে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ভর্তি করা হয়। এরপর সুস্থবোধ করলে ডাক্তার তাকে ছাড়পত্র দিয়ে দেন। পরবর্তীতে সে আবারো অসুস্থ হয়ে পড়লে তাকে পুনরায় শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে কুষ্টিয়া সদর হাসপাাতলে রেফার্ড করে। তারপর তাকে সেখানে ভর্তি করা হলে রোববার ভোর ৪টার দিকে মারা যায় নন্দিনী ।

নন্দিনী রানির বড় কাকা গণেশ চন্দ্র সরকার জানান, চিকিৎসকরা জানিয়েছেন অতিরিক্ত মদ পানের কারণে নন্দিনীর মৃত্যু হয়েছে। আমরা খবর পেয়ে কুষ্টিয়া হাসপাতাল থেকে মরদেহ নিয়ে গ্রামের বাড়িতে যাচ্ছি। তিনি বলেন, আমার ভাতিজি অনেক মেধাবী ছিল। তাকে হারিয়ে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, ঘটনাটি শুনেছি। বিস্তারিত তথ্য এখনো পাইনি। এ বিষয়ে কোনো অভিযোগও থানায় জমা হয়নি।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com