1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
টেকনাফে একনলা বন্দুকসহ ‘ডাকাত’ করিম আটক কিশোর গ্যাং প্রতিরোধে হচ্ছে কমিটি, নেতৃত্বে থাকবেন ইউএনও-ওসি জুলাইকে ধারণ করে না তাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনে অনুপস্থিত বিরোধীদলীয় নেতা: প্রধানমন্ত্রী ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘স্বর্ণের ডিম’ প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের খবর ‘অসত্য ও ভিত্তিহীন’: প্রেস কর্মকর্তা প্রবাসীর বাড়ি অবরুদ্ধ করে রাখলেন জামায়াত নেতা, এলাকাবাসীর মানববন্ধন আমির হামজার মাহফিলে রাজনৈতিক বক্তব্য বন্ধে প্রশাসনকে ছাত্রদলের স্মারকলিপি ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল

লোহাগাড়ায় শৌচাগার থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৫/১০/২০২৫ ৪:২৫ পিএম

চট্টগ্রামের লোহাগাড়ার পদুয়ায় মো. জাকির (৫০) নামে এক দিনমজুরের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৬টায় তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

মো. জাকির চরম্বার ইউনিয়নের উত্তর নাছির মোহাম্মদ পাড়ায় শ্বশুর বাড়িতে পরিবার নিয়ে বসবাস করতেন। তবে তিনি কক্সবাজারের মহেশখালীর বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে লোহাগাড়া থানার ডিউটি অফিসার এসআই আবদুল আলীম জানান, পুলিশের টিম ঘটনাস্থলে রওয়ানা হয়েছে।

স্থানীয় মো. নাছির জানান, জাকির পরিবার নিয়ে চকরিয়া থেকে চরম্বায় আসার সময় প্রকৃতির ডাকে সাড়া দিতে শৌচাগারে যান। দীর্ঘসময় ফিরে না আসায় স্ত্রী ডাকতে গেলে তিনি স্বামীর মরদেহ মাটিতে পড়ে থাকতে দেখেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com