1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস

উখিয়ার রাজাপালংয়ে পিএফ বসতভিটা দখল নিয়ে পারিবারিক সংঘর্ষ, আহত ২

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৬/১০/২০২৫ ১১:৫৪ এএম

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৩নং ওয়ার্ডে সংরক্ষিত বনভূমি (পিএফ) এলাকায় বসতভিটা দখলকে কেন্দ্র করে পারিবারিক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইজন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজাপালংয়ের হরিণমারা এলাকার মৃত হাশেমের পুত্র নুরুল ইসলাম (আহত) দীর্ঘ ২৫ বছর ধরে উক্ত দখলীয় পিএফ জমিতে বসবাস করে আসছিলেন।

প্রায় ২৫ বছর আগে একই স্থানে মৃত আব্দুর রহমানের দুই পুত্র ছেয়দ ও ফরিদ বসবাস শুরু করেছিলেন।

তবে স্থানীয়দের ভাষ্যমতে “ভূতপ্রেতের উৎপাত” রয়েছে এমনটা দাবি করে ছেয়দ ও ফরিদ কিছুদিন পর বসতভিটা ছেড়ে পুরনো বসতভিটার বাড়িতে ফিরে যান।

এরপর নুরুল ইসলাম পরিত্যক্ত জায়গায় বসত গড়ে তোলেন এবং জমিটিকে বসবাসযোগ্য করে তোলেন।

স্থানীয়রা জানান, জায়গাটি বসতের উপযোগী করতে বন বিভাগের মামলার মুখেও পড়তে হয় নুরুল ইসলামকে।

সম্প্রতি নুরুল ইসলামের জেটাতো ভাই মো. ছেয়দ উক্ত বসতভিটা নিজের বলে দাবি করে পুনরায় দখলের চেষ্টা চালান।

এতে দু-পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। এ নিয়ে তর্ক-বিতর্ক থেকে সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে নুরুল ইসলাম ও তার স্ত্রী আহত হন এবং বসতবাড়িতে অগ্নিকাণ্ডও ঘটে। তবে কে বা কাহারা অগ্নিকাণ্ড ঘটিয়েছে তা সঠিকভাবে জানা যায়নি।

স্থানীয়রা দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং আহতদের উখিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com