1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ: সংসদে প্রধানমন্ত্রী টেকনাফে মালিকবিহীন ১৪ কেজি আইস জব্দ, ইয়াবাসহ আটক ১ উখিয়ায় দিন দুপুরে ছিনতাইয়ের ঘটনা বাড়ছে দলীয় কর্মসূচিতে ব্যস্ত, কলেজে অনিয়মিত শিক্ষক জামায়াত নেতা হ্নীলা স্টেশনের অগ্নিকাণ্ডে ওয়ালটন-ভিশন শোরুমসহ পুড়ে ছাই ৮ দোকান; আহত অন্তত ২০ সাহিত্যিকা পল্লীতে গোলাগুলির ঘটনায় আবুল মনসুর লুদুকে আটক করেছে পুলিশ পুলিশ দেখে ইয়াবা ফেলে পালাল কারবারি, উখিয়ায় উদ্ধার ২ লাখ ইয়াবা ৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া

পবিত্র কুরআন অবমাননায় উত্তাল হাটহাজারী

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৭/১০/২০২৫ ৯:৫৮ এএম

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব কর্তৃক মহাগ্রন্থ আল-কুরআন অবমাননার ঘটনায় হাটহাজারীতে হেফাজতে ইসলাম বাংলাদেশ, হাটহাজারী উপজেলা শাখার উদ্যোগে হাটহাজারী ডাকবাংলো চত্বরে এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল পূর্ববর্তী প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমীর, হাটহাজারী মাদরাসার সিনিয়র মুফতি ও মুহাদ্দিস, মুবাল্লিগে ইসলাম আল্লামা মুফতি জসিম উদ্দিন বলেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব নামের এক কুলাঙ্গার কর্তৃক মহাগ্রন্থ আল-কুরআন অবমাননার জঘন্য দৃশ্য দেশের কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমানের হৃদয়ে গভীরভাবে আঘাত করেছে। যারা এমন করছে, তারা আদর্শিকভাবে পরাজিত হয়ে উসকানিমূলক কাজ করছে। সরকারের উচিত এই ধরনের ঘটনার পেছনের ইন্ধনদাতাদের শনাক্ত করে আইনের আওতায় আনা।

তিনি আরও বলেন, সরকার কুরআন অবমাননাকারীর দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত না করলে দেশের শীর্ষ ওলামায়ে কেরামের সঙ্গে পরামর্শ করে ঢাকা অভিমুখে লং মার্চের ডাক দেওয়া হবে।

প্রধান আলোচকের বক্তব্যে হেফাজতের কেন্দ্রীয় উপদেষ্টা, হাটহাজারী মাদরাসার শিক্ষা সচিব ও সিনিয়র মুফতি আল্লামা মুফতি কিফায়াতুল্লাহ বলেন, পবিত্র আল-কুরআন সার্বজনীন ও বিশ্বজনীন একটি গ্রন্থ। ধর্ম, বর্ণ বা গোত্র নির্বিশেষে সবাই এই পবিত্র গ্রন্থের প্রতি সম্মান প্রদর্শন করে। মুসলমানরা শান্তিপ্রিয় জাতি হলেও প্রতিনিয়ত কুরআন অবমাননার মাধ্যমে তাদের উসকানি দেওয়া হচ্ছে। তবে কোনো মুসলমান বাতিল শক্তির উসকানিতে পা দেবে না; বরং শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমেই সব সমস্যার সমাধান করবে, ইনশাআল্লাহ।

সমাবেশে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম হাটহাজারী উপজেলা শাখার সভাপতি মাওলানা মুফতি মুহাম্মদ আলী কাসেমী।

মাওলানা এমরান সিকদার ও মাওলানা কামরুল ইসলাম কাসেমীর যৌথ সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও হাটহাজারী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা নাছির উদ্দিন মুনির, হেফাজতের সহকারী মহাসচিব মাওলানা জাকারিয়া নোমান ফয়জী, মাওলানা মাহমুদুল হোসাইন, মাওলানা শেখ হুসাইন মুহাম্মদ শাহজাহান, মাওলানা আনোয়ার শাহ আযহারী, মাওলানা মতিউল্লাহ নূরী, মাওলানা জুনাইদ বিন ইয়াহইয়া, মাওলানা নিজাম সাইয়্যিদ, মাওলানা জয়নাল আবেদীন, নূর মুহাম্মদ, মুফতি মাসউদুর রহমান চৌধুরী, মাওলানা সাকিব আমজাদ জমিরী, মোরশেদ আলম, মাওলানা হাফেজ আব্দুল মাবুদ, মুহাম্মদ রাশেদুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ।

প্রতিবাদ সমাবেশ শেষে হাজারো আলেম-ওলামা ও তাওহিদী জনতার অংশগ্রহণে হাটহাজারী ডাকবাংলো চত্বর থেকে বিশাল বিক্ষোভ মিছিল শুরু হয়ে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক, হাটহাজারী বাসস্ট্যান্ড ও চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়ক প্রদক্ষিণ করে হাটহাজারী মাদরাসার সামনে এসে শেষ হয়।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com