1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ: সংসদে প্রধানমন্ত্রী টেকনাফে মালিকবিহীন ১৪ কেজি আইস জব্দ, ইয়াবাসহ আটক ১ উখিয়ায় দিন দুপুরে ছিনতাইয়ের ঘটনা বাড়ছে দলীয় কর্মসূচিতে ব্যস্ত, কলেজে অনিয়মিত শিক্ষক জামায়াত নেতা হ্নীলা স্টেশনের অগ্নিকাণ্ডে ওয়ালটন-ভিশন শোরুমসহ পুড়ে ছাই ৮ দোকান; আহত অন্তত ২০ সাহিত্যিকা পল্লীতে গোলাগুলির ঘটনায় আবুল মনসুর লুদুকে আটক করেছে পুলিশ পুলিশ দেখে ইয়াবা ফেলে পালাল কারবারি, উখিয়ায় উদ্ধার ২ লাখ ইয়াবা ৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া

হাটহাজারীতে গাঁজা গাছসহ কারবারি আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৭/১০/২০২৫ ১১:২৮ এএম

চট্টগ্রামের হাটহাজারীতে মার্কেটের ছাদ থেকে গাঁজা গাছসহ মো. সেকান্দর (৩৬) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

সোমবার (৬ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৮টায় উপজেলার ইছাপুর ফয়জিয়া বাজার এলাকার একটি মার্কেটে থেকে তাকে আটক করা হয়।

আটক মো. সেকান্দর মেখল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নাজির আলী শাহ ফকির বাড়ির মৃত মোহাম্মদ ইলিয়াছের ছেলে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মার্কেটের ছাদে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই ছাদে গাঁজা গাছ লাগানো সেকান্দারকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। এ সময় ১ কেজি ১১০ গ্রাম ওজনের দুটি গাঁজা গাছ জব্দ করা হয়।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, গাঁজা গাছসহ আটক ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com