1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ: সংসদে প্রধানমন্ত্রী টেকনাফে মালিকবিহীন ১৪ কেজি আইস জব্দ, ইয়াবাসহ আটক ১ উখিয়ায় দিন দুপুরে ছিনতাইয়ের ঘটনা বাড়ছে দলীয় কর্মসূচিতে ব্যস্ত, কলেজে অনিয়মিত শিক্ষক জামায়াত নেতা হ্নীলা স্টেশনের অগ্নিকাণ্ডে ওয়ালটন-ভিশন শোরুমসহ পুড়ে ছাই ৮ দোকান; আহত অন্তত ২০ সাহিত্যিকা পল্লীতে গোলাগুলির ঘটনায় আবুল মনসুর লুদুকে আটক করেছে পুলিশ পুলিশ দেখে ইয়াবা ফেলে পালাল কারবারি, উখিয়ায় উদ্ধার ২ লাখ ইয়াবা ৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া

জামায়াত নেতা আলীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, বিচারের দাবিতে বিক্ষোভ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৮/১০/২০২৫ ৯:৪১ এএম

জামায়াত নেতা মোহাম্মদ আলীসহ দেশের সকল ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের বিচারের দাবিতে দোহার-নবাবগঞ্জ নাগরিক সমাজের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে। গত রবিবার বিকেলে নবাবগঞ্জ কোর্ট বিল্ডিং থেকে শুরু হয়ে শহীদ মিনার পর্যন্ত প্রতিবাদ মিছিলটি অনুষ্ঠিত হয়।

নবাবগঞ্জের আইডিয়াল মাদরাসা অধ্যক্ষ ও জামায়াত নেতার বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগের ঘটনায় মামলা হয়েছে। ওই ছাত্রীর মা বাদী হয়ে গত বৃহস্পতিবার রাতে মামলাটি করেন।

এর আগে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় যৌন হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীর মা। তিইন দ্রুত অভিযুক্ত মাদরাসার প্রিন্সিপালকে পদচ্যুত করার দাবি জানান। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করে অপরাধীকে শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি।

তবে জামায়াত নেতারা বলছে রাজনৈতিক ষড়যন্ত্রে এই অভিযোগ তোলা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত দলীয় কোনো ব্যবস্থা নেয়নি জামায়াত।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com