1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
পুলিশ দেখে ইয়াবা ফেলে পালাল কারবারি, উখিয়ায় উদ্ধার ২ লাখ ইয়াবা ৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার

‘হাসিনাকে বাংলাদেশবিরোধী বক্তব্য দিতে নিষেধ করেছে ভারত’

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৮/১০/২০২৫ ১০:৪৪ এএম

শেখ হাসিনাকে আগের মত রাজনৈতিক বক্তব্য দেয়া থেকে বিরত রাখছে ভারত সরকার। এমন দাবি করেছেন দেশটির দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ রাধা দত্ত। তিনি বলেন, বাংলাদেশের সাথে সম্পর্ক নিয়ে নতুন করে ভাবছে ভারত। এ বিশেষজ্ঞ মনে করেন, সম্পর্ক নিয়ে আগের অবস্থান থেকে কিছুটা সরে গেছে প্রতিবেশী দেশটি।

ভারতে আশ্রয় নেয়ার পর থেকেই অন্তর্বর্তী সরকার ও অভ্যুত্থান নিয়ে নিজের মতো করে বয়ান দিচ্ছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ধরণের কর্মকাণ্ডকে পরিস্থিতি অস্থিতিশীল করা চেষ্টা হিসেবে দেখছেন ড. ইউনূস ও রাজনীতিকরা।

জুলাই মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত এই আসামিকে বক্তব্য দেয়া থেকে বিরত রাখতে একাধিকবার বাংলাদেশের পক্ষ থেকে অনুরোধ জানানো হলেও সে বিষয়ে দৃশ্যমান পদক্ষেপ দেখা যায়নি। তবে বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার উপস্থিতি একেবারেই কম। দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ অধ্যাপক শ্রী রাধা দত্ত মনে করেন, শেখ হাসিনাকে বাংলাদেশবিরোধী বক্তব্য দেয়ার বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে বার্তা দেয়া হয়েছে।

ভারতের জন্য নিরাপত্তা হুমকি হবে না, এমন নিশ্চয়তা বাংলাদেশের পক্ষ থেকে দেয়া প্রয়োজন বলেও মনে করেন তিনি। ভারতের এই ধরনের কার্যক্রমকে তাদের আগের অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত বলে ধারণা করছেন সাবেক সাবেক রাষ্ট্রদূত (ফোনো) আব্দুল হাই। তিনি বলেন, তবে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে ফিরিয়ে দেয়ার বিষয়টি নির্ভর করছে পরবর্তী নির্বাচিত সরকারের সঙ্গে ভারতের সম্পর্কের উপর।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com