1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

কক্সবাজারের কলাতলীতে ভাঙ্গা হল নির্মাণাধীন ভবন

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৮/১০/২০২৫ ২:৫৪ পিএম

কক্সবাজারে অনুমোদনহীন নির্মাণাধীন ভবনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক)।

এরই প্রেক্ষিতে আজ বুধবার পৌরসভার সৈকত পাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১টি তিনতলা ভবনের অংশবিশেষ ভেঙে অপসারণ করা হয়েছে।

কউকের সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা বেগম অভিযানটি পরিচালনা করেন।

কউক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কর্তৃপক্ষের অধিক্ষেত্রের মধ্যে অনুমোদন ছাড়া এবং অনুমোদনের ব্যত্যয় ঘটিয়ে নির্মিত বা নির্মাণাধীন ভবনসমূহের বিরুদ্ধে এরূপ অভিযান অব্যাহত থাকবে।

কউকের অথোরাইজড অফিসার রিশাদ উন-নবী বলেন, শহরের সৌন্দর্য রক্ষা, পরিকল্পিত নগরায়ন এবং জনগণের সুরক্ষার স্বার্থে এই ধরনের অবৈধ নির্মাণ মেনে নেওয়া হবে না।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com